Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দানিশ সিদ্দিকী সমাহিত হবেন জামিয়ার গোরস্থানে, প্রথা ভেঙে প্রাক্তনীকে সম্মান বিশ্ববিদ্যালয়ের

দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্তানে নিহত ভারতীয় ফোটোগ্রাফার দানিশ সিদ্দিকির দেহ সমাহিত করা হবে দিল্লির জামিয়া কবরখানায়। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, নিয়ম ভেঙেই দানিশকে এই সম্মান দেবেন তাঁরা। কারণ জামিয়ার কবরস্থান কেবল বিশ্বববি

দানিশ সিদ্দিকী সমাহিত হবেন জামিয়ার গোরস্থানে, প্রথা ভেঙে প্রাক্তনীকে সম্মান বিশ্ববিদ্যালয়ের

শেষ আপডেট: 18 July 2021 16:09

দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্তানে নিহত ভারতীয় ফোটোগ্রাফার দানিশ সিদ্দিকির দেহ সমাহিত করা হবে দিল্লির জামিয়া কবরখানায়। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, নিয়ম ভেঙেই দানিশকে এই সম্মান দেবেন তাঁরা। কারণ জামিয়ার কবরস্থান কেবল বিশ্বববিদ্যালয়ের কর্মী ও তাঁদের পরিবারের জন্যই সংরক্ষিত। সেখানেই চিরনিদ্রায় সমাহিত হবেন পুলিৎজার-জয়ী, জামিয়ার প্রাক্তনী এই চিত্র-সাংবাদিক। কন্দহরে আফগান সেনা এবং তালিবানের সংঘর্ষের ছবি তুলছিলেন দানিশ। সেখানেই গুলির মাঝে পড়ে নিহত হয়েছেন তিনি। এই ঘটনার জন্য আবার বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশও করেছে তালিবান। কিন্তু দেশের সংবাদমহল বলছে, অপূরণীয় ক্ষতি হয়ে গেল চিত্রসংবাদের জগতে। দানিশের সেরা কাজগুলিই কেবল চিরকাল থেকে যাবে ইতিহাসের পাতায়।

Reuters Photographer Danish Siddiqui Killed in Afghanistan - The New York Times

Creator of iconic images trolled even in death- The New Indian Express

দানিশের মর্মান্তিক মৃত্যুতে বিশ্বের একটা বড় অংশ যখন শোকাচ্ছন্ন, তখন আশ্চর্যজনক ভাবে চোখে পড়েছে দেশের শাসক দলের অর্থাৎ বিজেপির নীরবতা। এক লাইনের দুঃখপ্রকাশও দেখা যায়নি তাদের তরফে। এর পেছনেও সুস্পষ্ট কারণ রয়েছে বলেই মনে করছে আলোকচিত্রী মহল ও বিরোধীরা।

Danish Siddiqui photos that powerfully captured critical moments in the India story

পর্যবেক্ষকরা বলছেন, বিজেপি-র একটা বড় অংশ গোড়া থেকেই মনে করে এসেছে, দানিশ সিদ্দিকী হিন্দুত্বকে উগ্রপন্থার কাঠগড়ায় দাঁড় করিয়েছে। দানিশের কাজগুলি তেমনই ধারণার প্রকাশ বলে মনে করেন তাঁরা। এই নিয়ে একাধিক বিজেপি নেতা টুইটও করেছেন। সেই কারণেই রাষ্ট্রীয় স্তরে বা তথ্যমন্ত্রকের তরফে কোনও রকম কোনও শোকজ্ঞান বা উচ্চবাচ্য শোনা যায়নি। যেন আকারে ইঙ্গিতে এটাই আরও একবার স্পষ্ট, দানিশ যেন হিন্দুদের উগ্রবাদী দেখানোর চেষ্টা করতেন, অথচ মারা গেলেন মুসলিম উগ্রবাদের গুলিতে।

```