
শেষ আপডেট: 21 September 2023 14:38
দ্য ওয়াল ব্যুরো: ছোটবেলায় দুর্গাপুজোর আগে পুজোর গান বেরনোর যে একটা উৎসাহ ছিল, সেটা যেন সময়ের সঙ্গে সঙ্গে ম্লান হয়ে যাচ্ছে। 'পুজোর গান' এই ধারাকে বজায় রাখতেই গত কয়েক বছর ধরেই আশা অডিও চেষ্টা করছে পুজোর গান লঞ্চ করার (Pujo song Brishti launches)। চলতি মাসের ১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার আশা অডিও চ্যাপ্টার-২ রেস্তোরাঁতে (Chapter-2) এবারের পুজোর গান 'বৃষ্টি' লঞ্চ করল।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই গানের কম্পোজার দেবজ্যোতি মিশ্র, সঙ্গীতশিল্পী অন্বেষা দত্তগুপ্ত, আশা অডিওর ডিরেক্টর অপেক্ষা লাহিড়ী, চ্যাপ্টার -২ রেস্তোরাঁর কর্ণধার শিলাদিত্য চৌধুরী এবং সোম। গানের কথা লিখেছেন সোহম মজুমদার।

'বৃষ্টি' গানটি আশা অডিওর ইউটিউব চ্যানেল ছাড়াও অন্যান্য সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা এবং শোনা যাবে।
আরও পড়ুন: সোনার গয়নার ডিজিটাল শপিং, ট্রায়ালও দেওয়া যাবে, সেনকোর পুজো চমক 'সেনকোভার্স'