Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পড়াশোনায় রেষারেষি, মেয়ের সহপাঠীকে ঠান্ডা পানীয়ে বিষ মিশিয়ে খুন করল মহিলা

দ্য ওয়াল ব্যুরো: নিজের মেয়ের (daughter) সঙ্গে রেষারেষি ছিল তারই এক সহপাঠীর। সেই রাগ থেকেই অষ্টম শ্রেণীর এক পড়ুয়াকে ঠান্ডা পানীয়ের (cold Drink) সঙ্গে বিষ (poison) মিশিয়ে খাইয়ে খুন করল (kills) এক মহিলা (woman)। তাকে গ্রেফতার (arrested) করে

পড়াশোনায় রেষারেষি, মেয়ের সহপাঠীকে ঠান্ডা পানীয়ে বিষ মিশিয়ে খুন করল মহিলা

শেষ আপডেট: 5 September 2022 10:18

দ্য ওয়াল ব্যুরো: নিজের মেয়ের (daughter) সঙ্গে রেষারেষি ছিল তারই এক সহপাঠীর। সেই রাগ থেকেই অষ্টম শ্রেণীর এক পড়ুয়াকে ঠান্ডা পানীয়ের (cold Drink) সঙ্গে বিষ (poison) মিশিয়ে খাইয়ে খুন করল (kills) এক মহিলা (woman)। তাকে গ্রেফতার (arrested) করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে পুদুচেরির (Puducherry) করাইকাল এলাকায়। জানা গেছে, গত শনিবার স্কুলের বার্ষিক অনুষ্ঠানের প্রস্তুতিতে যোগ দিতে গিয়েছিল ওই পড়ুয়া। কিন্তু স্কুল থেকে ফেরার পর থেকেই বমি করতে শুরু করে সে। বাবাকে ওই ছাত্র জানায়, স্কুলের দারোয়ান তাকে ঠান্ডা পানীয় খেতে দিয়েছিল। তারপর থেকেই অসুস্থ বোধ করতে শুরু করে সে। অবস্থা খারাপ হওয়ায় ওই ছাত্রকে করাইকাল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানেই তার মৃত্যু হয়।

এই ঘটনার পর স্কুলের তরফে মৃত ছাত্রের বাবা রাজেন্দ্রনকে জানানো হয়, বাড়ি থেকেই ঠান্ডা পানীয় খেয়ে এসেছিল ওই পড়ুয়া। কিন্তু রাজেন্দ্রনের দাবি, তাঁরা কোনও ঠান্ডা পানীয় খাইয়ে পাঠাননি ছেলেকে। এরপর স্কুলের দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করতেই বোঝা যায় আসল ঘটনা। দারোয়ান দেবদাস জানান, নিজেকে ওই ছাত্রের আত্মীয় বলে দাবি করে এক মহিলা ঠান্ডা পানীয় নিয়ে এসেছিল। সেই মহিলাই ওই পানীয় পড়ুয়াকে দেওয়ার কথা বলে গিয়েছিল দেবদাসকে। তার কথা মতোই ওই ছাত্রকে সেই ঠান্ডা পানীয় দেন দেবদাস, যা খেয়ে মৃত্যু হয় তার।

দারোয়ানকে ঠান্ডা পানীয় দিয়ে যাওয়ার সেই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। সেই ফুটেজ দেখে সকায়া রানি ভিক্টোরিয়া নামে এক মহিলাকে শনাক্ত করা গেছে। জানা গেছে, সকায়ার মেয়ের সঙ্গে অষ্টম শ্রেণিতে পড়ত মৃত ছাত্র। পড়াশোনার বিষয়ে দুই পড়ুয়ার রেষারেষি ছিল বলে জানা গেছে। সেই রাগ থেকেই সকায়া ওই ছাত্রকে খুন করেছে বলে দাবি করেছেন রাজেন্দ্রন। তাঁর অভিযোগের ভিত্তিতে সকায়াকে গ্রেফতার করেছে পুলিশ। পানীয়তে সত্যিই তিনি বিষ মিশিয়েছিলেন কিনা, সে বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।

হাওড়ায় ধৃত ঝাড়খণ্ডের বিধায়কদের নিজের রাজ্যে যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট! শর্তসাপেক্ষে ছাড়


```