Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

উচ্চ প্রাথমিকে প্যারাটিচারদের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশ, কমিশনের ভূমিকার নিন্দায় মঞ্চ

অবিলম্বে সমস্ত শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবি জানিয়ে মঞ্চের বক্তব্য, শুধু শিক্ষাঙ্গন নয়, গত  দেড় বছর ধরে রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে প্রায় ৬ লক্ষ  শূন্যপদ রয়েছে। অবিলম্বে তা পূরণ করতে হবে।

উচ্চ প্রাথমিকে প্যারাটিচারদের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশ, কমিশনের ভূমিকার নিন্দায় মঞ্চ

শেষ আপডেট: 12 March 2024 21:59

দ্য ওয়াল ব্যুরো: আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকে মোট শূন্যপদের ১০ শতাংশে প্যারা টিচারদের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন। মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের তরফে এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উচ্চ প্রাথমিকের ১০ শতাংশ শূন্যপদে যোগ্য প্যারাটিচারের ইন্টারভিউ হবে আগামী ২ এপ্রিল। কাদের ইন্টারভিউতে ডাকা হয়েছে, তা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। 

এব্যাপারে প্রার্থীদের কমিশনের ওয়েব সাইট দেখতে বলা হয়েছে। যোগ্যপ্রার্থীদের ইন্টারভিউ লেটার আগামী ২৭ মার্চ থেকে কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে বলেও জানানো হয়েছে।

কমিশন সূত্রের খবর, সংশ্লিষ্ট ইন্টারভিউতে ডাকা হয়েছে প্রায় দেড় হাজার প্যারা টিচারকে। এদিকে কমিশনের এই বিজ্ঞপ্তি প্রকাশ পেতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্ৰামী যৌথ মঞ্চের বক্তব্য, ভোটের মুখে লক্ষাধিক শূন্যপদের মধ্যে সামান্য কিছু শূন্যপদ পূরণ করে আন্দোলন থমকে দেওয়ার চক্রান্ত করছে সরকার।

অবিলম্বে সমস্ত শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবি জানিয়ে মঞ্চের বক্তব্য, শুধু শিক্ষাঙ্গন নয়, গত  দেড় বছর ধরে রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে প্রায় ৬ লক্ষ  শূন্যপদ রয়েছে। অবিলম্বে তা পূরণ করতে হবে।


```