Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাবলিক প্লেস অনির্দিষ্টকালের জন্য দখল করে রাখা যায় না, বলল সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো : চলতি বছরের শুরুতে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ধরনা শুরু হয়েছিল দিল্লির শাহিনবাগে। ওই অবস্থানের বিরুদ্ধে বেশ কয়েকটি আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। সেই আবেদনগুলির ভিত্তিতে বুধবার শীর্ষ আদালত মন্তব্য করে, 'বিক্ষোভ এবং গণতন্ত্র

পাবলিক প্লেস অনির্দিষ্টকালের জন্য দখল করে রাখা যায় না, বলল সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 7 October 2020 06:22

দ্য ওয়াল ব্যুরো : চলতি বছরের শুরুতে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ধরনা শুরু হয়েছিল দিল্লির শাহিনবাগে। ওই অবস্থানের বিরুদ্ধে বেশ কয়েকটি আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। সেই আবেদনগুলির ভিত্তিতে বুধবার শীর্ষ আদালত মন্তব্য করে, 'বিক্ষোভ এবং গণতন্ত্র একইসঙ্গে চলতে পারে।' সেই সঙ্গে বিচারপতিরা বলেন, পাবলিক প্লেস অনির্দিষ্টকালের জন্য দখলে রাখা যায় না। যে জায়গা বিক্ষোভকারীরা দখল করে বসে আছে, সেখান থেকে প্রশাসন তাদের হটিয়ে দিতে পারে। সেজন্য আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করার দরকার নেই। বিচারপতিরা মন্তব্য করেন, "আমরা একটা ব্যাপার পরিষ্কার করে দিতে চাই, পাবলিক প্লেস অনির্দিষ্টকালের জন্য দখল করে রাখা যায় না। শাহিনবাগ বা আর কোথাও পাবলিক প্লেস দখল করে রাখা যাবে না। এই ধরনের প্রতিবাদ মেনে নেওয়া যায় না।" সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে আন্দোলন শুরু হয় দক্ষিণ-পূর্ব দিল্লির শাহিনবাগে। মূলত সংখ্যালঘু মহিলারাই ছিলেন সেই আন্দোলনের সামনের সারিতে। দু’মাসের বেশি সময়ে রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে ছিল শাহিনবাগ। দিল্লি আদালতে শাহিনবাগের অবস্থান বিক্ষোভের বিরুদ্ধে আবেদন করেন আইনজীবী অমিত সাহানি। গত ১৪ জানুয়ারি ওই মামলার শুনানিতে দিল্লি আদালত জানায়, বৃহত্তর জনস্বার্থে এবং দিল্লির আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীর পুলিশের উচিত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। পরবর্তী সময়ে ওই মামলাটিও পাঠানো হয় সুপ্রিম কোর্টে। এছাড়া বিজেপির প্রাক্তন বিধায়ক নন্দ কিশোরও শাহিনবাগের আন্দোলনের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার জারির বিষয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান। দিল্লিতে ভোটের আগে শাহিনবাগ আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির প্রবীণ নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। তাঁর দাবি, এই আন্দোলনে জন্ম নিচ্ছে বহু ‘আত্মঘাতী জঙ্গি’। শাহিনবাগ আন্দোলনকে কটাক্ষ করে একটি টুইট করেন তিনি। সেই টুইটে গিরিরাজ সিং লেখেন, “এই শাহিনবাগ এখন আর শুধু আন্দোলনের কেন্দ্রস্থল নয়। এটা আসলে আত্মঘাতী বোমা হামলাকারীদের জন্মভূমি। দেশের রাজধানীতে বসে গোটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনা করা হচ্ছে এই শাহিনবাগ থেকে।” বিক্ষোভ চলাকালীন একদিন শাহিনবাগে গুলি চলে। পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়েই গুলি চালায় এক ব্যক্তি। পুলিশের জেরায় সে জানিয়েছে, তার নাম কপিল গুজ্জর। বাড়ি নয়ডার কাছে দাল্লুপুরায়। সূত্রের খবর, ব্যারিকেড দিয়ে ঘেরা আন্দোলনের এলাকার বাইরে এদিন শুন্যে দু’বার গুলি চালায় অভিযুক্ত যুবক। গুলি চালানোর সময় তাকে চিৎকার করে বলতে শোনা গিয়েছে, “হিন্দুদের রাজ চলবে”। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে দিল্লি পুলিশের দুই কর্মী কার্যত ঘাড় ধরে নিয়ে যাচ্ছেন ওই যুবককে। কিন্তু সেই সময়েও তাঁর মুখে শোনা গিয়েছে ‘জয় শ্রী রাম’ স্লোগান। পাশাপাশি যুবককে বলতে শোনা গিয়েছে, "আমাদের দেশে আর কারও নয়, কেবল হিন্দুদের রাজত্ব চলবে।”

```