Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পাবজি খেলার নেশায় বুঁদ তরুণ, জলের বদলে ঢক ঢক করে খেয়ে ফেলল রাসায়নিক

দ্য ওয়াল ব্যুরো: মারণ গেম ‘পাবজি’ আসক্ত যুবসমাজ। স্কুল পড়ুয়া থেকে কলেজের ছাত্র—খেলার নেশায় বুঁদ হয়ে কেউ কাটা পড়ছে ট্রেনে, কেউ খুন করছে বাবাকে আবার কেউ মানসিক বিকারে ভুগে পড়াশোনা থেকে ইস্তফা দিচ্ছে। ফের একবার পাবজির নেশায় মেতে প্রাণ দিতে

পাবজি খেলার নেশায় বুঁদ তরুণ, জলের বদলে ঢক ঢক করে খেয়ে ফেলল রাসায়নিক

শেষ আপডেট: 11 December 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: মারণ গেম ‘পাবজি’ আসক্ত যুবসমাজ। স্কুল পড়ুয়া থেকে কলেজের ছাত্র—খেলার নেশায় বুঁদ হয়ে কেউ কাটা পড়ছে ট্রেনে, কেউ খুন করছে বাবাকে আবার কেউ মানসিক বিকারে ভুগে পড়াশোনা থেকে ইস্তফা দিচ্ছে। ফের একবার পাবজির নেশায় মেতে প্রাণ দিতে হল ২০ বছরের এক তরুণকে। জলের বদলে রাসায়নিক খেয়ে ফেলে ছটফট করতে করতে মৃত্যু হল তরুণের। আগ্রা ক্যান্টনমেন্ট রেলের জিআরপি জানিয়েছে, মৃতের নাম সৌরভ যাদব। চলন্ত ট্রেনের ভিতরেই রাসায়নিক খেয়ে ফেলে মৃত্যু হয়েছে সৌরভের। তাঁর বন্ধু সন্তোষ শর্মা জানিয়েছেন, পাবজি খেলায় এতটাই মেতে ছিলেন সৌরভ যে ব্যাগ থেকে জলের বোতলের বদলে গয়না পালিশ করার রাসায়নিকের বোতল বার করে সেটা খেয়ে ফেলেন। ট্রেন থেকে নামানোর আগেই মৃত্যু হয় তাঁর। সন্তোষ জানিয়েছেন, তিনি গয়নার কারিগর। আগ্রায় তাঁর দোকান রয়েছে। তাঁর ব্যাগে সবসময়েই গয়না পালিশ করার রাসায়নিকের বোতল থাকে। ঘটনার দিন সৌরভ তাঁর সঙ্গেই আগ্রা যাচ্ছিলেন। তাঁদের দু’জনের একটাই ব্যাগ ছিল। ট্রেনে উঠেই পাবজি খেলতে শুরু করেন সৌরভ। এই খেলায় তাঁর আসক্তি নাকি মারাত্মক। সন্তোষ জানিয়েছেন, পাবজি খেলা বন্ধ করার জন্য প্রায়ই পরিবার চাপ দিত সৌরভের উপর। বকাবকি করলেও বিশেষ পাত্তা দিতেন না তিনি। ট্রেনে চাপার পরে সন্তোষও বারণ করেছিলেন তাঁকে খেলতে, তবে সে কথায় কান দিতে চাননি সৌরভ। ট্রেন যখন মোরেনার কাছাকাছি পৌঁছয় সন্তোষ দেখেন তাঁর বন্ধু মাটিতে পড়ে কাতরাতে শুরু করেছেন। হাতে ধরা সেই রাসায়নিকের বোতল। ছটফট করতে করতেই তিনি জানান, জলের বদলে ভুল করে ওই রাসায়নিক গলায় ঢেলে ফেলেছেন। তার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় সৌরভের। আগ্রা ক্যান্টমেন্ট রেলওয়ের জিআরপি ইন-চার্জ বিজয় সিং জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই তদন্ত গতি পাবে। এর আগে পাবজি খেলার নেশায় মেতে মস্তিষ্কে ব্লাড ক্লট হয়ে গিয়েছিল হায়দরাবাদের এক কলেজ পড়ুয়ার। মানসিক সমস্যাও দেখা দিয়েছিল সেই তরুণের। রেললাইনের ধারে দাঁড়িয়ে পাবজি খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছিল মহারাষ্ট্রের দুই তরুণের। পাবজি খেলতে বারণ করায় নিজের বাবাকেই কুপিয়ে খুন করেছিল কর্ণাটকের এক তরুণ।

```