Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুরারিতে আত্মঘাতী হয়েছিল ১১, সাইকোলজিকাল অটপ্সিতে মিলল প্রমাণ

দ্য ওয়াল ব্যুরো : গত ১ জুলাই উত্তর দিল্লির বুরারি অঞ্চলে এক বাড়িতে মিলেছিল ১১ জনের মৃতদেহ। পুলিশের ধারণা, তাঁরা আত্মহত্যা করেছেন। এবার সাইকোলজিকাল অটপ্সি অর্থাৎ মনস্তাত্ত্বিক সুরতহালেও মিলল তার প্রমাণ। কোনও ব্যক্তি আত্মহত্যা করেছেন কিনা জা

বুরারিতে আত্মঘাতী হয়েছিল ১১, সাইকোলজিকাল অটপ্সিতে মিলল প্রমাণ

শেষ আপডেট: 14 September 2018 06:21

দ্য ওয়াল ব্যুরো : গত ১ জুলাই উত্তর দিল্লির বুরারি অঞ্চলে এক বাড়িতে মিলেছিল ১১ জনের মৃতদেহ। পুলিশের ধারণা, তাঁরা আত্মহত্যা করেছেন। এবার সাইকোলজিকাল অটপ্সি অর্থাৎ মনস্তাত্ত্বিক সুরতহালেও মিলল তার প্রমাণ। কোনও ব্যক্তি আত্মহত্যা করেছেন কিনা জানার জন্য সাইকোলজিক্যাল অটপ্সি করা হয়। তদন্তকারীরা মৃতের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের অনেকের সঙ্গে কথা বলেন। তাঁরা জানার চেষ্টা করেন, মৃত্যুর আগে সংশিষ্ট ব্যক্তির মানসিক অবস্থা কেমন ছিল। একেই সাইকোলজিকাল অটপ্সি বলা হয়। বুরারির ঘটনায় সাইকোলজিকাল অটোপ্সি করেছিল সিবিআই। গত বুধবার ওই সংস্থা দিল্লি পুলিশের কাছে রিপোর্ট জমা দিয়েছে। বুরারিতে মৃতদের মধ্যে ছিলেন ৭৭ বছর বয়সী নারায়ণী দেবী, তাঁর মেয়ে প্রতিভা, দুই ছেলে ভবনেশ ভাটিয়া ও ললিত ভাটিয়া, তাঁদের স্ত্রী সবিতা ও টিনা ও নারায়ণী দেবীর পাঁচ নাতি নাতনি প্রিয়াংকা, নীতু, মনু, ধ্রুব ও শিবম। তাঁদের মধ্যে ১০ জনকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা যায়।  নারায়ণী দেবীর দেহটি পাশের ঘরে খাটের ওপরে শোয়ানো ছিল। মৃত্যুর আগে তাঁরা একটি নোট রেখে গিয়েছেন। যা থেকে মনে হয়, ভাটিয়া পরিবারের লোকেরা বিশ্বাস করত, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলে এক মৃত পূর্বপুরুষ তাঁদের রক্ষা করবেন।

```