Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পিএসজি-র নয়া কোচ এনরিকে, শেষমেশ ফরাসি ক্লাবে থাকছেন নেমারও!

দ্য ওয়াল ব্যুরো: নেমার তখনই থাকবেন, যদি পিএসজি-র কোচ হন লুইস এনরিকে। এটা ব্রাজিলীয় তারকা এর আগে একটা আভাস দিয়েছিলেন। তাই নেমার ফরাসি ক্লাব ছাড়ার যে জল্পনা চলছিল, সেটি থামতেও পারে, তাই মনে করছে ফুটবলমহল। লিওনেল মেসির প্রাক্তন ক্লাব প

পিএসজি-র নয়া কোচ এনরিকে, শেষমেশ ফরাসি ক্লাবে থাকছেন নেমারও!

শেষ আপডেট: 6 July 2023 04:09

দ্য ওয়াল ব্যুরো: নেমার তখনই থাকবেন, যদি পিএসজি-র কোচ হন লুইস এনরিকে। এটা ব্রাজিলীয় তারকা এর আগে একটা আভাস দিয়েছিলেন। তাই নেমার ফরাসি ক্লাব ছাড়ার যে জল্পনা চলছিল, সেটি থামতেও পারে, তাই মনে করছে ফুটবলমহল।

লিওনেল মেসির প্রাক্তন ক্লাব পিএসজির নতুন কোচ হলেন লুইস এনরিকে। ৫৩ বছর বয়সি স্প্যানিশ এই কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে ফরাসি জায়ান্ট।

ক্রিস্তফ গালতিয়েরকে ছাঁটাই করে এনরিকেকে দায়িত্ব দিয়েছে পিএসজি। এনরিকে কাতার বিশ্বকাপে স্পেনের কোচ ছিলেন। কিন্তু দল শেষ ষোলোতে না ওঠার জন্য তাঁকে বাতিল করে দেয় স্পেন ফুটবল সংস্থা।

পিএসজি-তে যোগ দেওয়ার মুহূর্তে ক্লাবের সভাপতির সঙ্গে এনরিকে।

পিএসজি-তে এসে চ্যাম্পিয়ন্স লিগ জয়ই প্রধান লক্ষ্য নামী কোচের। চলতি সপ্তাহের শুরুতেই এনরিকের সঙ্গে চুক্তি সেরে নেয় পিএসজি।

দলের আক্রমণাত্মক ফুটবল এবং চ্যাম্পিয়নস লিগের কথা মাথায় রেখেই এনরিকের সঙ্গে চুক্তিবদ্ধ পিএসজি। দুই মেয়াদে স্পেনের কোচ ছিলেন এনরিকে। এছাড়াও কোচ ছিলেন রোমা, বার্সেলোনার মতো ক্লাবের।

এনরিকের কোচিংয়ে ২০১৪-১৫ মরশুমে ট্রেবল জিতেছিল বার্সেলোনা। তিন বছর কোচের দায়িত্বে ছিলেন বার্সায়। প্রথম মরশুমেই জেতান ‘ট্রেবল’। তাঁর হাত ধরে লা লিগা, আরও দুবার কোপা দেল রে শিরোপা জেতে মেসির বার্সা।

জয়ের পরে দেশ নয়, মেইতেই পতাকা হাতে উৎসব মণিপুরের জিকসনের, চলছে বিতর্ক


```