Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মুম্বইয়ে চার কিলোমিটারের ব্যবধানে নাগরিকত্ব আইনের পক্ষে ও বিপক্ষে সমাবেশ

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার বিকালে দক্ষিণ মুম্বইয়ের আজাদ ময়দানে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে জড়ো হয়েছেন কয়েকশ মানুষ। তাঁদের মধ্যে আছেন ছাত্র ও সমাজকর্মীরা। সেখান থেকে মাত্র চার কিলোমিটার দূরে অগাস্ট ক্রান্তি ময়দানে নাগরিকত্ব আইনের পক্ষে

মুম্বইয়ে চার কিলোমিটারের ব্যবধানে নাগরিকত্ব আইনের পক্ষে ও বিপক্ষে সমাবেশ

শেষ আপডেট: 27 December 2019 12:17

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার বিকালে দক্ষিণ মুম্বইয়ের আজাদ ময়দানে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে জড়ো হয়েছেন কয়েকশ মানুষ। তাঁদের মধ্যে আছেন ছাত্র ও সমাজকর্মীরা। সেখান থেকে মাত্র চার কিলোমিটার দূরে অগাস্ট ক্রান্তি ময়দানে নাগরিকত্ব আইনের পক্ষে জড়ো হয়েছেন কয়েকশ মানুষ। তাঁদের মধ্যে আছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। নাগরিকত্ব আইন বিরোধী সমাবেশে উপস্থিত এক সমাজকর্মী বলেন, নোটবন্দির সময় মানুষের যে দুর্ভোগ হয়েছিল নাগরিকত্ব আইন, এনআরসি এবং এনপিআরের ফলে তাই হতে চলেছে। তাঁর কথায়, "সিএএ, এনআরসি এবং এনপিআর কেবল ধর্মীয় ইস্যু নয়। তাতে প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হবেন।" পরে তিনি বলেন, "আমাদের প্রতিবাদ থামবে না। যতদিন না ওই আইন বাতিল করা হচ্ছে, ততদিন লড়াই চলবে।" আর এক বিক্ষোভকারী বলেন, "সরকার মনে করে, তারা সব কিছুই করতে পারে। সরকারের কাজ সংবিধানকে রক্ষা করা। তাকে ধ্বংস করা নয়।" বেশ কয়েকজন অভিনেতা ও অন্যান্য সেলিব্রিটিকেও দেখা গিয়েছে আজাদ ময়দানে। নাগরিকত্ব আইনের পক্ষের সমাবেশে নেতৃত্ব দেন দেবেন্দ্র ফড়নবিশ। মুম্বই বাদে এদিন দেশের অন্যান্য শহরেও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার নয়া নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে আন্দোলন জারি রয়েছে রাজধানীতে। জামা মসজিদ চত্বরে কয়েকশ মানুষ বিক্ষোভে সামিল হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। গত সপ্তাহে দিল্লিতে যে উগ্র বিক্ষোভ শুরু হয়েছিল তা অনেকটাই শান্ত হয়েছে। তবে আন্দোলন চলছে মিটিং, মিছিল, অবস্থান, স্লোগানের মাধ্যমে। যেমন দিল্লির একাধিক জায়গায় বিক্ষোভ অবস্থান চলছে। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অবস্থান চলছে ক্যাম্পাসের অদূরেই। বিক্ষোভ চলছে জেএনইউ ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের বাইরেও।

```