Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উন্নাও নির্যাতিতার বিচার চাই! মোমবাতি মিছিলে ক্ষোভের আগুন রাজধানীতে, ফিরল নির্ভয়া কাণ্ডের স্মৃতি

দ্য ওয়াল ব্যুরো: ক্ষোভের আগুন জ্বলছিল ধিকিধিকি। হায়দরাবাদের তরুণী পশু চিকিৎসকের আধপোড়া দেহটা সেই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছিল। উন্নাও ধর্ষিতাকে পুড়িয়ে মারার চেষ্টা সেই ক্ষোভের আঁচ বাড়িয়েছিল শতগুণে। বিস্ফোরণটা হল শনিবার। ৯০ শতাংশ পুড়ে যাওয়া

উন্নাও নির্যাতিতার বিচার চাই! মোমবাতি মিছিলে ক্ষোভের আগুন রাজধানীতে, ফিরল নির্ভয়া কাণ্ডের স্মৃতি

শেষ আপডেট: 6 December 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ক্ষোভের আগুন জ্বলছিল ধিকিধিকি। হায়দরাবাদের তরুণী পশু চিকিৎসকের আধপোড়া দেহটা সেই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছিল। উন্নাও ধর্ষিতাকে পুড়িয়ে মারার চেষ্টা সেই ক্ষোভের আঁচ বাড়িয়েছিল শতগুণে। বিস্ফোরণটা হল শনিবার। ৯০ শতাংশ পুড়ে যাওয়া দগ্ধ দেহটা নিয়ে উন্নাওয়ের নির্যাতিতা তরুণীর মৃত্যুর পরেই বিক্ষোভের আগুনটা দাবানলের মতো ছড়াল। রাজধানীর রাস্তায় নেমে অভিযুক্তদের কঠিন শাস্তির দাবিতে সরব হলেন তরুণী থেকে বৃদ্ধা। কারও হাতে মোমবাতি, কারও প্ল্যাকার্ড। তাতে বড় বড় হরফে লেখা “আমরা বিচার চাই,” “ধর্ষণের সাজা পাক অপরাধী।” দিল্লির রাজঘাট থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত মোমবাতি মিছিলে স্লোগান তুলে সরব হলেন বহু মানুষ। যোগী সরকারের বিরুদ্ধেও স্লোগান উঠল। “নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার,” মিছিলে আওয়াজ তুললেন অনেক তরুণীই। রাজধানীর রাস্তায় শনিবার সন্ধের মিছিল ফিরিয়ে আনল ২০১২ সালের স্মৃতি। নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের পরে দেশজুড়ে যে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছিল তারই পুনরাবৃত্তি হল আজ। সেই ডিসেম্বর মাস, সেই ইন্ডিয়া গেটের সামনে মোমবাতি হাতে গণরোষ। https://twitter.com/ANI/status/1203293153274368000?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1203293153274368000&ref_url=https%3A%2F%2Feisamay.indiatimes.com%2Fnation%2Flive-updates-from-delhi-people-hold-protest-march-from-raj-ghat-to-india-gate-demanding-justice-for-the-unnao-victim%2Farticleshow%2F72417021.cms দিল্লি পুলিশের দাবি, এমন প্রতিবাদ মিছিলের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। মিছিল থামাতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। মিছিল আটকাতে পুলিশ ব্যারিকেড দিলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। জনরোষ থামাতে জলকামান পর্যন্ত ছুড়তে হয় পুলিশকে।

আরও পড়ুন: #Breaking: উন্নাও ধর্ষিতার পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, বিচার হবে ফাস্ট ট্র্যাক আদালতে

https://twitter.com/ANI/status/1203290052039561216?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1203290052039561216&ref_url=https%3A%2F%2Feisamay.indiatimes.com%2Fnation%2Flive-updates-from-delhi-people-hold-protest-march-from-raj-ghat-to-india-gate-demanding-justice-for-the-unnao-victim%2Farticleshow%2F72417021.cms রাজধানী শুধু নয়, ক্ষোভের আগুন জ্বলছে উন্নাওতেও। এ দিন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গেলে যোগী সরকারের মন্ত্রীদের ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। শনিবার সকালেই বিধান ভবনের বাইরে ধর্নায় বসার কর্মসূচি নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি বলেন, “রাজ্যের আইনশৃঙ্খলা একেবারেই ভেঙে পড়েছে। একটার পর একটা ঘটনা ঘটছে, আর রাজ্যের সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে।”

আরও পড়ুন: কলঙ্কিত গডম্যানরা: ধর্ষণ, শ্লীলতাহানি, এমনকি ভক্তদের যৌনদাসী করে রাখার অভিযোগ যাঁদের বিরুদ্ধে

উন্নাও নির্যাতিতার পরিবারকে এ দিন ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে যোগী সরকার। সরকারি সূত্রে জানানো হয়েছে, অপরাধীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করা হবে। বিচার হবে ফাস্ট ট্র্যাক আদালতে।

```