
শেষ আপডেট: 16 January 2023 14:39
দ্য ওয়াল ব্যুরো: বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামানের ব্যবহার হামেশাই করে থাকে পুলিশ। জলের তোড়ে এদিক ওদিক ছিটকে যান বিক্ষোভকারীরা। তেমনই শ্রীলঙ্কায় সম্প্রতিকালে চলা আর্থিক অবস্থা নিয়ে বিক্ষোভ দেখাতে পথে নেমেছে বহু মানুষ (Srilanka Protest)। পুলিশ ব্যারিকেড দিয়ে সেই বিক্ষোভ ঠেকানোর পাশাপাশি জলকামানও (Water Cannon) দাগেন। এমন পরিস্থিতিতে বাকি বিক্ষোভকারীরা যখন পালাতে ব্যস্ত কিংবা পাল্টা জবাব দিচ্ছে ইট পাথর ছুড়ে, তখন এক বিক্ষোভকারী চমকে দিলেন সকলকে। পকেট থেকে একটি শ্যাম্পুর পাতা বের করে মাথায় মেখে নিলেন। কামান থেকে ধেয়ে আসা জলেই মাথা ধুয়ে নিলেন নিজের!
ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার জাফনা বিশ্ববিদ্যালয়ের চত্বরে। রবিবার এই বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল দেশের প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘের। সেই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রেসিডেন্ট আসবে বলে নাল্লুর আরাসাতি রোড এবং ভাইমান রোডের সংযোগস্থলে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ।
কিন্তু বিক্ষুব্ধ কয়েকশো তামিল (Tamil Protesters) এগোতে থাকেন, সঙ্গে প্রেসিডেন্টের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। ব্যারিকেড ভেঙে এগোতে গেলেই পুলিশ আটকে দেয়। প্রথমে পিছু হটতে বলে, না শুনলে বিক্ষোভকারীদের দিকে জলকামান ছোড়ে। সেই জলেই শ্যাম্পু মেখে নিজের মাথা ধুয়ে নিলেন ওই বিক্ষোভকারী।
উল্লেখ্য, শ্রীলঙ্কায় বেশ কয়েকমাস ধরেই টালমাটাল চলছে। আর্থিক সংকটে ভুগছে দ্বীপ রাষ্ট্রটি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রনিল বিক্রমসিঙ্ঘে বাজেটে রাজ্যের খরচে ৫ শতাংশ কাটছাঁট করেন। এই ঘোষণার পর থেকেই বিক্ষোভের আঁচ বাড়তে থাকে।
তালিবানি শাসনেও দেশ ছাড়েননি, নিজের বাড়িতেই গুলি করে মারা হল আফগান মহিলা সাংসদকে