Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পর্যালোচনা বৈঠকের দিনেই মুরলীধর লেনে বিজেপির অফিসে বিক্ষুদ্ধদের বিক্ষোভ

দফতরের কর্মীরা বিক্ষুদ্ধদের অফিসে ঢুকতে দেয়নি। যা নিয়ে এদিন দুপুরে তীব্র শোরগোল তৈরি হয় পার্টি অফিস সংলগ্ন এলাকায়।

পর্যালোচনা বৈঠকের দিনেই মুরলীধর লেনে বিজেপির অফিসে বিক্ষুদ্ধদের বিক্ষোভ

মুরলীধর লেনে বিজেপির পার্টি অফিস।

শেষ আপডেট: 17 July 2024 16:52

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় একের পর এক ভোটে ভরাডুবির কারণ খতিয়ে দেখতে বুধবার সায়েন্স সিটিতে বৈঠকে বসেছিল বঙ্গ বিজেপি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃত্বও।

আর এদিনই দলের একাংশ নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে মুরলীধর লেনে বিজেপির পার্টি অফিসে পৌঁছে গেলেন দলের বিক্ষুদ্ধদের একাংশ। তবে দফতরের কর্মীরা বিক্ষুদ্ধদের অফিসে ঢুকতে দেয়নি। যা নিয়ে এদিন দুপুরে তীব্র শোরগোল তৈরি হয় পার্টি অফিস সংলগ্ন এলাকায়।

বিক্ষুদ্ধদের নেতৃত্বে ছিলেন হুগলির শ্রীরামপুরের বিজেপি নেতা সামসুর রহমান। তিনি বলেন, "ভোট মিটে গেলেও এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। আক্রান্ত হচ্ছেন আমাদের কর্মীরা। অথচ স্থানীয় নেতৃত্ব এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন।"

সামসুরের আরও অভিযোগ, এ ব্যাপারে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে অভিযোগ জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। তাই ফের রাজ্য অফিসের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা।

সায়েন্স সিটিতে দলের পর্যালোচনা বৈঠক থাকায় এদিন মুরলীধর লেনে ছিলেন না বিজেপির কোনও নেতা। যে কারণে বিক্ষুদ্ধদের পার্টি অফিসে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে কর্মীরা জানিয়েছেন। তাঁদের বক্তব্য, এভাবে আগে থেকে না জানিয়ে পার্টি অফিসে আসা যায় না। নেতৃত্বও কেউ ছিলেন না। তাই ঢুকতে দেওয়া হয়নি।

বিষয়টি প্রকাশ্যে আসতে তীব্র প্রতিক্রিয়া ধেযয়ে এসেছে শাসকদল তৃণমূল থেকে। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "বিজেপি সার্কাস পার্টি। ভোরে হেরে আরও বেশি করে জনবিচ্ছিন্ন হয়ে গিয়ে ওরা একে অপরকে দোষারোপ করছে।"


```