Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Protest Rally: জাহাঙ্গিরপুরী উচ্ছেদের প্রতিবাদ, সম্প্রীতি রক্ষার আর্জি নিয়ে পথে বামেরা

দ্য ওয়াল ব্যুরো: রাম নবমীকে কেন্দ্র করে দেশের কয়েকটি রাজ্যের পরিস্থিতি খুব খারাপ হয়ে ওঠে। দেশে সাম্প্রদায়িকতা প্রকট হয়ে উঠেছে। দেশের শান্তি শৃঙ্খলা প্রশ্নের মুখে দাঁড়িয়ে পড়েছে। নিয়ন্ত্রণে ব্যবস্থা নিয়েছে পুলিশ। তবে এহেন ঘটনা একেব

Protest Rally: জাহাঙ্গিরপুরী উচ্ছেদের প্রতিবাদ, সম্প্রীতি রক্ষার আর্জি নিয়ে পথে বামেরা

শেষ আপডেট: 26 April 2022 09:44

দ্য ওয়াল ব্যুরো: রাম নবমীকে কেন্দ্র করে দেশের কয়েকটি রাজ্যের পরিস্থিতি খুব খারাপ হয়ে ওঠে। দেশে সাম্প্রদায়িকতা প্রকট হয়ে উঠেছে। দেশের শান্তি শৃঙ্খলা প্রশ্নের মুখে দাঁড়িয়ে পড়েছে। নিয়ন্ত্রণে ব্যবস্থা নিয়েছে পুলিশ। তবে এহেন ঘটনা একেবারেই অনুচিত, যা নিয়ে প্রথম থেকেই সরব হয়েছিল বামপন্থী দলগুলো। এবার শান্তি-সম্প্রীতি বজায়ের ক্ষেত্রে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শহরের পথে নামছেন তাঁরা (Protest Rally)।

এই মঙ্গলবার একটু পরেই শহরের (Kolkata) একটি সম্প্রীতির মিছিলের আয়োজন করা হয়েছে। মৌলালির রামলীলা পার্ক থেকে এই মিছিল পায়ে পায়ে পৌঁছে যাবে নারকেলডাঙা ব্রিজ পর্যন্ত। সিপিআই (এম), সিপিআই, আরএসপি সহ একাধিক বামপন্থী দলের আহ্বানে এই মিছল হচ্ছে আজ শহরে।

মৌলালির রামলীলা পার্ক থেকে মিছিলটি শিয়ালদহ ব্রিজ হয়ে রাজাবাজার হয়ে পৌঁছে যাবে নারকেলডাঙা ব্রিজ।

সম্প্রীতি রক্ষার মিছিলে সাধারণ মানুষকে যোগ দেওয়ার আহ্বানও জানানো হয়েছে। এই মিছিলের জেরে যানজটের আশঙ্কা থাকছে।

অন্যদিকে, শহরে মঙ্গলবার আরও একটি মিছিল বেরোচ্ছে। এপিডিআরের পক্ষ থেকে এই প্রতিবাদী মিছিলটি আয়োজন করা হয়েছে। প্রতিবাদের বিষয়, জাহাঙ্গিরপুরীতে উচ্ছেদ! সুপ্রিম কোর্টের নির্দেশে পরেও জাহাঙ্গিরপুরীতে উচ্ছেদ চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদেই পথে নামছেন মানবাধিকার সংগঠনটি।

এই মিছিলটি মঙ্গলবার বিকেলে কলেজস্ট্রিট মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত এই প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়েছে।

শব্দ যন্ত্রণায় জেরবার মানুষ, জব্দে ব্যর্থ পুলিশ, বলল কোর্ট


```