Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

আপার প্রাইমারিতে নিয়োগ হয়নি হাইকোর্টের নির্দেশের পরও! ফের বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

সল্টলেক সেক্টর ফাইভ থেকে স্কুল সার্ভিস কমিশনের অফিস পর্যন্ত এই মিছিল হয়। তারপর কমিশনের সামনেই অবস্থান বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।

আপার প্রাইমারিতে নিয়োগ হয়নি হাইকোর্টের নির্দেশের পরও! ফের বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

সল্টলেকে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ - নিজস্ব ছবি

শেষ আপডেট: 12 September 2024 16:00

দ্য ওয়াল ব্যুরো: অগস্ট মাসে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়ে জানিয়েছিল আপার প্রাইমারির ১৪ হাজার ৫২ জন চাকরিপ্রার্থী নিয়োগ দ্রুত করতে হবে। রাজ্য সরকার জানিয়েছিল এক সপ্তাহের মধ্যে পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু এখনও সেই নিয়োগ হয়নি। তাই বৃহস্পতিবার চাকরির দাবিতে বিক্ষোভ মিছিল করলেন চাকরিপ্রার্থীরা। 

পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ এই বিক্ষোভ মিছিল করে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে স্কুল সার্ভিস কমিশনের অফিস পর্যন্ত এই মিছিল হয়। তারপর কমিশনের সামনেই অবস্থান বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, ৩০ সেপ্টেম্বরের মধ্যে কাউন্সেলিং করে নিয়োগ করতে হবে। 

২০১৪ সালের আপার প্রাইমারি শূন্যপদ নিয়োগ নিয়ে গত ২৮ অগস্ট রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ৮ বছর পর উচ্চ প্রাথমিকের নিয়োগ জট কেটেছে সেই রায়ে। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বলেছিল, ৪ সপ্তাহের মধ্যে ১৪ হাজার ৫২ জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে। পরের ৪ সপ্তাহের মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। 

এই নিয়োগ প্রক্রিয়াতেই বিস্তর অসঙ্গতির অভিযোগ ওঠে। অভিযোগ, ফর্ম ফিলাপ করেনি এমন প্রার্থীদেরও ইন্টারভিউতে ডাকা হযেছিল। অভিযোগ, টেটের নম্বর বাড়িয়ে তাদের ইন্টারভিউতে ডাকা হয়েছিল এবং কারচুপি ধামা চাপা দিতে প্রকাশিত তালিকায় কে কত নম্বর পেয়েছে তাও উল্লেখ করা হয়নি। এই অভিযোগেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা।


```