Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাকরিহারাদের হয়ে দিল্লির বঙ্গ ভবনের সামনে বিক্ষোভ, আটক সুকান্ত

 বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে চাকরি খুইয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক। যা নিয়ে রাজ্য-রাজনীতি তোলপাড়।

চাকরিহারাদের হয়ে দিল্লির বঙ্গ ভবনের সামনে বিক্ষোভ, আটক সুকান্ত

সুকান্ত মজুমদার

শেষ আপডেট: 4 April 2025 12:48

দ্য ওয়লা ব্যুরো: বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে চাকরি খুইয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক। যা নিয়ে রাজ্য-রাজনীতি তোলপাড়। অযোগ্য-যোগ্য ঝাড়াই বাছাই না করতে পেরে ২০১৬ সালের এসএসসির (SSC) গোটা প্যানেল বাতিল হয়েছে।

এই ঘটনার বিরুদ্ধেই সরব হয়ে শুক্রবার দিল্লিতে বঙ্গ ভবনের সামনে বিক্ষোভ দেখান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)-সহ বেশ কয়েকজন সাংসদ। তখনই বঙ্গভবনের সামনে থেকে সুকান্ত-সহ বিজেপির বেশ কয়েকজন সাংসদকে আটক (Detained) করে পুলিশ।

এদিন দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করেন সুকান্ত মজুমদার ও তাঁর দলীয় সহকর্মী সম্বিত পাত্র। সেখানে মমতা বন্দ্য়োপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, কালীঘাটের কাকু থেকে শুরু করে পার্থ-অর্পিতা, সকলেরই প্রসঙ্গ টেনে রাজ্য সরকার ও শাসকদলের শীর্ষ নেতৃত্বকে তুলোধনা করেন দুই বিজেপি নেতা। অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন তাঁরা।

বিজেপির বক্তব্য, যে ২৬ হাজার মানুষের চাকরি বাতিল হয়ে গিয়েছে, তাঁদের মধ্য়ে প্রায় ২০ হাজার প্রার্থীই সৎভাবে চাকরি পেয়েছিলেন। কিন্তু, আজ তাঁদেরও চরম শাস্তি পেতে হল। অথচ, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেই শিক্ষকদের চাকরি বাঁচাতে পারতেন। 

গতকাল শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন, রামনবমী শেষ হলেই চলতি মাসে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি হবে। নবান্ন অভিযান হবে। যার সারবত্তা মুখমন্ত্রীর পদত্যাগ ও গ্রেফতার।


```