Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অধীরকে রক্ষাকবচ, হাইকোর্টের অনুমতি ছাড়া কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ 

আদালত এও জানিয়েছে, পুলিশ কোনও বিষয়ে অধীরের সঙ্গে কথা বলতে চাইলে তাঁকে ৪৮ ঘণ্টা আগে জানাতে হবে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলতে পারবে পুলিশ।

অধীরকে রক্ষাকবচ, হাইকোর্টের অনুমতি ছাড়া কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ 

শেষ আপডেট: 7 March 2024 17:23

দ্য ওয়াল ব্যুরো: প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়া কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বৃহস্পতিবার অধীরের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 

বহরমপুরের সাংসদের রক্ষাকবচের আর্জি মঞ্জুর করে বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, অধীর চৌধুরীর বিরুদ্ধে কোনরকম পদক্ষেপ পুলিশ করতে পারবে না। ফাইনাল রিপোর্ট হাইকোর্টের অনুমতি ছাড়া দিতে পারবে না পুলিশ।

আদালত এও জানিয়েছে, পুলিশ কোনও বিষয়ে অধীরের সঙ্গে কথা বলতে চাইলে তাঁকে ৪৮ ঘণ্টা আগে জানাতে হবে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলতে পারবে পুলিশ।

একই সঙ্গে অধীরের বিরুদ্ধে পুলিশের রুজু করা ৪১-এ ধারার নোটিস স্থগিত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। 

রাহুল গান্ধীর রাজ্য সফরের সময় রাহুল গান্ধীর কনভয়ের একটি গাড়ির কাঁচ ভেঙে যায়। সেই সফরে ছিলেন সাংসদ অধীর চৌধুরী। পুলিশের অভিযোগ, সেখানে তিনি উত্তেজক বক্তব্য রাখেন, তাতে কংগ্রেস সমর্থকরা উত্তেজিত হয়ে পড়েন। কিন্তু অধীরের আইনজীবীর দাবি, ওই কাঁচ ভাঙার ঘটনা এ রাজ্যের বাইরেই হয়। কিন্তু পুলিশ মিথ্যে অভিযোগ দায়ের করে তাকে হেনস্থা করতে চাইছে।

যদিও রাজ্যের দাবি, তিনি যে উস্কানি দিয়েছেন, তাতে ফৌজদারি মামলার ধারা যুক্ত করার যথেষ্ট সুযোগ রয়েছে। এ ব্যাপারে সব পক্ষকে তাদের বক্তব্য হলফনামা আকা্রে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি হবে ৫ এপ্রিল। 


```