Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হোয়াটসঅ্যাপে অশ্লীল মেসেজ, বিশ্বভারতীর অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ছাত্রীদের

পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে হোয়াটসঅ্যাপে ছাত্রীদের অশালীন মেসেজ পাঠাতেন অভিযুক্ত শিক্ষক।

হোয়াটসঅ্যাপে অশ্লীল মেসেজ, বিশ্বভারতীর অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ছাত্রীদের

হোয়াটসঅ্যাপে অশ্লীল মেসেজ, বিশ্বভারতীর অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ছাত্রীদের । দ্য ওয়াল ফাইল।

শেষ আপডেট: 30 March 2024 21:33

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বভারতীর এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠল। পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে হোয়াটসঅ্যাপে ছাত্রীদের অশালীন মেসেজ পাঠাতেন অভিযুক্ত শিক্ষক। এই মর্মে বিশ্বভারতীর ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি সহ শান্তিনিকেতন মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন তিন ছাত্রী। 

বিশ্বভারতীর পার্সিয়ান, উর্দু এবং ইসলামিক স্টাডিজের অধ্যাপক আবদুল্লা মোল্লা। শনিবার তাঁরই বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন ওই বিভাগের ৩ ছাত্রী। যদিও অভিযুক্ত অধ্যাপকের দাবি, অভিযোগের বিষয়ে তিনি কিছু জানেন না। যদি কোনও ছাত্র বা ছাত্রীকে মেসেজ করা হয়, তাহলে তা পড়াশোনা সংক্রান্ত বিষয়েই করা হয়েছে, অন্য কিছু নয়।

ছাত্রীদের অভিযোগ, সংশ্লিষ্ট বিভাগের বেশ কয়েকজন ছাত্রীকে ওই অধ্যাপক দিনের পর দিন অশ্লীল মেসেজ পাঠাতেন। শুধু তাই নয়, পরীক্ষায় ভালো ফল করিয়ে দেওয়া, কখনও পাশ করিয়ে দেওয়া, কখনও জীবন গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীদের 'নাইট স্টে' করতে বলতেন তিনি। এবিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ না নেওয়ায় মহিলা থানার দ্বারস্থ হয়েছেন তাঁরা। 

তথ্য হিসেবে ওই অধ্যাপকের সঙ্গে ছাত্রীদের হোয়াটসঅ্যাপ চ্যাট থানায় জমা দিয়েছেন ছাত্রীরা। যেখানে দেখা গিয়েছে, কখনও সেমিস্টারে ছাত্রীদের একটি বিষয়ে ফেল করার কথা বলছেন অধ্যাপক আবদুল্লা মোল্লা। কখনও তিনি কার্যত হুমকির সুরেই বলছেন, ফেল করার পিছনে কারণ রয়েছে। কখনও আবার তিনি এক ছাত্রীকে আলাদা করে দেখা করার কথাও বলেছেন। অধ্যাপকের শাস্তির দাবি জানিয়েছেন ছাত্রীরা।

এদিকে এসব চ্যাট প্রকাশ্যে আসায় অধ্যাপকের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন বিশ্বভারতীয় অন্যান্য ছাত্রছাত্রীরা। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত অধ্যাপক। 


```