Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

৬৫ বছরের বৃদ্ধ প্রযোজক আমাকে বললেন জামা খোল, বিস্ফোরক বলিউডের অভিনেত্রী

দ্য ওয়াল ব্যুরো : প্রযোজকের কথা শুনে থমকে গিয়েছিল অভিনেত্রী। কী করবে স্থির করতে সময় নিয়েছিল কয়েক মিনিট। তারপর বেরিয়ে এসেছিল প্রযোজকের অফিস থেকে। অভিনেত্রী তখন নিতান্তই টিন এজার। এখন তিনি টিভিতে পরিচিত মুখ। কয়েকটি বিখ্যাত ব্র্যান্ডের বিজ্ঞাপ

৬৫ বছরের বৃদ্ধ প্রযোজক আমাকে বললেন জামা খোল, বিস্ফোরক বলিউডের অভিনেত্রী

শেষ আপডেট: 10 January 2020 16:36

দ্য ওয়াল ব্যুরো : প্রযোজকের কথা শুনে থমকে গিয়েছিল অভিনেত্রী। কী করবে স্থির করতে সময় নিয়েছিল কয়েক মিনিট। তারপর বেরিয়ে এসেছিল প্রযোজকের অফিস থেকে। অভিনেত্রী তখন নিতান্তই টিন এজার। এখন তিনি টিভিতে পরিচিত মুখ। কয়েকটি বিখ্যাত ব্র্যান্ডের বিজ্ঞাপনেও কাজ করেছেন। তাঁর নাম মলহর রাঠোর। তিনি জানিয়েছেন বলিউডের 'কাস্টিং কাউচ'-এর কথা। এক সংবাদ সংস্থাকে মলহর বলেন, "তখন সেই প্রযোজকের বয়স ছিল ৬৫। আমি ছিলাম কিশোরী। প্রযোজক বলেছিলেন, তিনি আমার শুভাকাঙ্ক্ষী। তার পরেই বললেন, তোমার টপ খুলে ফেল।" কয়েক বছর আগে হলিউডের পাশাপাশি বলিউডেও শুরু হয়েছিল 'মি টু' আন্দোলন। তাতে ধরাশায়ী হয়েছিলেন অভিনেতা, পরিচালক, প্রযোজক থেকে রাজনীতিকরা পর্যন্ত। এরপর ফের এক প্রযোজকের নামে বিস্ফোরক অভিযোগ করলেন মলহর। তিনি বলেন, "অভিনয় বাদে অন্য কেরিয়ারও বেছে নিতে পারতাম। হয়তো অভিনয়ের চেয়ে অন্য পেশায় যাওয়া সহজই হত আমার পক্ষে। কিন্তু অভিনেত্রী হওয়া ছিল আমার স্বপ্ন।" মলহরের পরিবারে তিনিই একমাত্র রোজগার করেন। পরিবারের সদস্য সংখ্যা পাঁচ। দু'টি ছোট বোন আছে। এখন তিনি ডিজনির মালিকানাধীন স্ট্রিমিং প্ল্যাটফর্ম হটস্টারে 'হোস্টজেস' নামে একটি শো-এ অভিনয় করেন। বিখ্যাত স্কিনকেয়ার ব্র্যান্ড গার্নিয়ের ও ডাভ-এর বিজ্ঞাপনে কাজ করেছেন। ২৫ বছর বয়সী অভিনেত্রী আশা করেন, আগামী দিনের রুপোলি পর্দাতেও প্রীতি জিন্টা বা দীপিকা পাড়ুকোনের মতো সাফল্য পাবেন। কিন্তু একইসঙ্গে বলেছেন, "খুব বেশি আশা করা ঠিক নয়। তাহলে হতাশ হতে হবে।" তাঁর মতে, ফিল্ম লাইনে প্রতিটি সাফল্যের পিছনে থাকে হাজার হাজার অভিনেতার ব্যর্থতা।

```