Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্য নয়, কেন্দ্রের হাতেই থাকবে করোনা ভ্যাকসিন সংগ্রহ ও সরবরাহ, সিদ্ধান্ত দিল্লির

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ রুখতে ভারতে কোন ভ্যাকসিন ব্যবহার করা হবে তা ঠিক হলে সেই টিকা সংগ্রহ ও সরবরাহের দায়িত্ব থাকবে কেন্দ্রের হাতেই। কোনও রাজ্য সরকার আলাদা করে সংগ্রহ করবে না। সাম্য রক্ষা করে দেশের সর্বত্র ভ্যাকসিন পৌঁছে দেওয়ার দায়ি

রাজ্য নয়, কেন্দ্রের হাতেই থাকবে করোনা ভ্যাকসিন সংগ্রহ ও সরবরাহ, সিদ্ধান্ত দিল্লির

শেষ আপডেট: 12 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ রুখতে ভারতে কোন ভ্যাকসিন ব্যবহার করা হবে তা ঠিক হলে সেই টিকা সংগ্রহ ও সরবরাহের দায়িত্ব থাকবে কেন্দ্রের হাতেই। কোনও রাজ্য সরকার আলাদা করে সংগ্রহ করবে না। সাম্য রক্ষা করে দেশের সর্বত্র ভ্যাকসিন পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলের বৈঠকের পরে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

আরও পড়ুন

৩০ হাজার সেনা মোতায়েন পূর্ব লাদাখে, শীতের আগে বড় পদক্ষেপ নয়াদিল্লির

মঙ্গলবার বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা করে রাশিয়া। সেই দিনেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রতিশেধক সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য 'ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন' নামে বিশেষজ্ঞ দল গঠন করে। বুধবার সেই দল বৈঠকে বসে। নেতৃত্বে ছিলেন নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ভি কে পাল। এছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ-সহ বিশেষজ্ঞরা সম্ভাব্য ভ্যাকসিন কীভাবে দেশে সংগ্রহ ও সরবরাহ করা হবে তা নিয়ে আলোচনা করেন। এর পরেই স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, কোনও রাজ্যই যেন ভ্যাকসিন সংগ্রহের জন্য আলাদা পথ না নেয় তার জন্য পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় ভাবেই সাম্য বজায় রেখে দেশের সব প্রান্তে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বুধবারের বৈঠকে ভ্যাকিসন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে বিশেষজ্ঞ দল। কোন ভ্যাকসিন দেশ গ্রহণ করবে সেটা ঠিক করবে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ অন ইমিউনিজেশন। ভ্যাকসিন সংগ্রহের জন্য কী কী ভাবে অর্থের সংস্থান হতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। ঠিক হয়েছে ভ্যাকসিনের কার্যকারিত নিয়ে নিশ্চিত হওয়ার পরে তা সংগ্রহ করা হবে এবং 'কোল্ড চেন'-এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানো হবে। সরবরাহের কাজ যাতে স্বচ্ছতার সঙ্গে হয় তাতেও জোর দেওয়া হয়েছে আলোচনায়। ভ্যাকসিন এসে গেলে সাধারণের মধ্যে সচেতনতা তৈরির পরিকল্পনাও করা হয়েছে। বিশেষজ্ঞ দল ঠিক করেছে ভ্যাকসিন এসে গেলে তা উৎপাদনের জন্য দেশীয় সংস্থার পাশাপাশি দ্রুত উৎপাদনের জন্য অন্য দেশের সংস্থার সঙ্গেও হাত মেলাবে ভারত। শুধু দেশের জন্যই নয়, বিশ্বের গরিব ও মাঝারি আর্থিক ক্ষমতার দেশের জন্যও ভ্যাকসিন বানাবে ভারত।

```