Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Ram Navami: শিবপুরে অঞ্জনিপুত্রের মিছিল, হাওড়ায় ব়্যাফ! বুলেটে চেপে শোভাযাত্রায় দিলীপ

রামনবমী নিয়ে কয়েকদিন ধরেই চাপানউতর চলছে রাজ্যের শাসক দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে। মিছিলে অনুমতি নিয়েও পারদ কম চড়েনি।

Ram Navami: শিবপুরে অঞ্জনিপুত্রের মিছিল, হাওড়ায় ব়্যাফ! বুলেটে চেপে শোভাযাত্রায় দিলীপ

শেষ আপডেট: 6 April 2025 11:23

দ্য ওয়াল ব্যুরো: রামনবমীর পুণ্যতিথিতে উন্মাদনা শুরু বঙ্গে। রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল করছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। রয়েছেন গেরুয়া শিবিরের নেতারাও। রবিবার রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি রয়েছে তাঁদের। ঝামেলা এড়াতে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কলকাতা, হাওড়া-সহ রাজ্যের প্রায় সমস্ত জেলা। বাড়তি নজরদারি রয়েছে হাওড়া-সহ বেশ কয়েকটি এলাকায়। 

রামনবমী নিয়ে কয়েকদিন ধরেই চাপানউতর চলছে রাজ্যের শাসক দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে। মিছিলে অনুমতি নিয়েও পারদ কম চড়েনি। এই পরিস্থিতিতে একাধিক শর্ত লাগু করে মিছিলে অনুমতি দিয়েছে হাইকোর্ট। নিষিদ্ধ করা হয়েছে ধাতব অস্ত্র। রামনবমীর দিন আবার সমস্ত ছুটি বাতিল করেছে রাজ্য সরকার। ছুটি বাতিল থাকছে ৯ এপ্রিল পর্যন্ত। এমন আবহাওয়াতেই রামনবমী উদযাপন ব্যস্ত সকলে। রবিবার সকালে বুলেটে চেপে শোভাযাত্রায় যোগ দেন দিলীপ ঘোষ।  

এদিকে নন্দীগ্রামের সোনাচূড়ায় রামমন্দিরের ভূমি পূজন অনুষ্ঠান রয়েছে আজ। সেখানে উপস্থিত থাকার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সকাল থেকেই শুরু হয়েছে তোড়জোড়। সেখানে একটি শোভাযাত্রাতেও অংশ নেন তিনি। 

শিবপুরে কড়া নিরাপত্তায় অঞ্জনিপুত্রের মিছিল চলছে। হাওড়া সিটি পুলিশের নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠির নেতৃত্বে শিবপুরের কাজীপাড়া অঞ্চলে টহল দিচ্ছেন আধিকারিকরা। ড্রোন ক্যামেরা দিয়ে চলছে নজরদারি। আশপাশে বাড়ির ছাদ থেকেও নজরদারি চালানো হচ্ছে বলে খবর। হাওড়া শহর ও হাওড়া গ্রামীণ এলাকায় বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। মাঠে নেমেছে র‌্যাফ, কমব্যাট ফোর্স।


```