Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

পঞ্চম শ্রেণিকে প্রাথমিকের আওতায় আনার প্রক্রিয়া শুরু, আদালতে জানাল রাজ্য

জাতীয় শিক্ষা নীতিতে পঞ্চম শ্রেণিকে প্রাথমিকে যুক্ত করার কথা বলা হয়েছিল আগেই।

পঞ্চম শ্রেণিকে প্রাথমিকের আওতায় আনার প্রক্রিয়া শুরু, আদালতে জানাল রাজ্য

ফাইল ছবি।

শেষ আপডেট: 19 July 2024 16:01

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় শিক্ষা নীতিতে পঞ্চম শ্রেণিকে প্রাথমিকে যুক্ত করার কথা বলা হয়েছিল আগেই। এবার এবিষয়ে পদক্ষেপ শুরু করল রাজ্য। শুক্রবার কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে একথা জানিয়েছে স্কুল শিক্ষা দফতর।

বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে জমা দেওয়া হলফনামায় রাজ্য জানিয়েছে, পঞ্চম শ্রেণিকেও প্রাথমিকের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য। ২০২৫ থেকে ২০২৯ সালের মধ্যে পাঁচ দফায় সম্পূর্ণ করা হবে এই প্রক্রিয়া।
শুধু পঞ্চম শ্রেণিকে প্রাথমিকের আনা নয়, সেই সঙ্গে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, পরিকাঠামোগত মানোন্নয়নের কথাও আদালতকে জানিয়েছে রাজ্য। 

জমা দেওয়া হলফনামায় রাজ্য জানিয়েছে, প্রথম দফায় ২৩৩৫টি স্কুল, দ্বিতীয় দফায় ১৭৭৫টি, তৃতীয় দফায় ২৯৬৬টি, চতুর্থ দফায় ১২ হাজার এবং পঞ্চম দফায় ১৩০৯৩টি স্কুলের পঞ্চম শ্রেণিকে প্রাথমিকের আওতায় আনা হবে।

স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর, রাজ্যে মোট প্রাথমিক স্কুলের সংখ্যা প্রায় ৪৯ হাজার। এর মধ্যে ২০১৮ সালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আমলে প্রাথমিকে পঞ্চম শ্রেণি যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়। প্রথম পর্যায়ে প্রায় ১৭ হাজার প্রাথমিকের সঙ্গে পঞ্চম শ্রেণি যুক্ত করাও হয়েছিল। এবার বাকিগুলিতেও পঞ্চম শ্রেণিকে যুক্ত করা হবে।


```