দ্য ওয়াল ব্যুরো: দেশের অনেক লোকের এখনও যেখানে কোভিড ১৯ ভ্যাকসিনের (covid 19 vaccine) দ্বিতীয় ডোজ (second doze) নেওয়া বাকি, তখন বিহারের ৮৪ বছরের বৃদ্ধের (old man) গত এক বছরের ১১টা ডোজ নেওয়ার দাবি ঘিরে শোরগোল পড়েছে। মাধেপুরার উদাইকিষাণগঞ্জ সাব ডিভিশনের পুরাইনি থানার ওরাই গ্রামের বাসিন্দা ব্রহ্মদেব মন্ডল নাকি ১২ নম্বর ডোজটি নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গিয়েছেন।
ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী তিনি। ২০২১ এর ১৩ ফেব্রুয়ারি প্রথম ডোজ নেন। তারপর মার্চ,এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টে একটি করে ডোজ নিয়েছেন। সেপ্টেম্বরে নেন তিনটি ডোজ! ৩০ ডিসেম্বরের মধ্যে জনস্বাস্থ্য কেন্দ্রে ১১টি ডোজ হয়ে যায়।
এতগুলি ডোজ নিয়ে বেজায় খুশি ব্রহ্মদেবের দাবি, ভ্যাকসিনে প্রচুর উপকার পেয়েছি। তাই বারবার নিয়েছি। সরকার একটা দারুণ জিনিস বানিয়েছে।
আটবার নিজের আধার কার্ড, ফোন নম্বর জমা নিয়ে আটবার, তিনবার ভোটার পরিচয়পত্র ও স্ত্রীর ফোন নম্বর দেখিয়ে তিনি ভ্যাকসিন নিয়েছেন বলে অভিযোগ।
এদিকে কী করে ব্রহ্মদেব সরকারি রীতিনীতি ফাঁকি দিয়ে এতগুলি ডোজ পেলেন, তার তদন্ত (probe) হবে বলে জানিয়েছেন মাধেপুরার সিভিল সার্জন অমরেন্দ্রপ্রতাপ শাহি।