Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোভিড রোগীর চিকিৎসায় গাফিলতি নিয়ে ভিডিও ফাঁস, কেরলে তদন্তের নির্দেশ

দ্য ওয়াল ব্যুরো : 'ভেন্টিলেটরের টিউবটা ঠিকমতো লাগালে রোগী মরত না।' কেরলের এক সরকারি হাসপাতালের এক নার্স নাকি হোয়াটস অ্যাপে ভিডিওতে এমনই বলেছিলেন তাঁর সহকর্মীকে। সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে কেরলে জনরোষ সৃষ্টি হয়। সোমবার কেরল সরকার বিষয়টি নিয়ে

কোভিড রোগীর চিকিৎসায় গাফিলতি নিয়ে ভিডিও ফাঁস, কেরলে তদন্তের নির্দেশ

শেষ আপডেট: 20 October 2020 04:54

দ্য ওয়াল ব্যুরো : 'ভেন্টিলেটরের টিউবটা ঠিকমতো লাগালে রোগী মরত না।' কেরলের এক সরকারি হাসপাতালের এক নার্স নাকি হোয়াটস অ্যাপে ভিডিওতে এমনই বলেছিলেন তাঁর সহকর্মীকে। সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে কেরলে জনরোষ সৃষ্টি হয়। সোমবার কেরল সরকার বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিল। যতদূর জানা যাচ্ছে, কেরলের কালামাসসেরি হাসপাতালের এক নার্স তাঁর সহকর্মীর উদ্দদেশে ওই ভিডিও পাঠিয়েছিলেন। যে রোগীর কথা বলা হয়েছে, তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন। গত ২০ জুলাই ইনটেনসিভ কেয়ার ইউনিটে তাঁর মৃত্যু হয়। মৃতের আত্মীয়স্বজন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কাছে তদন্তের জন্য আবেদন করেন। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য ব্যাপারটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর সরকার এই অভিযোগ খতিয়ে দেখবে। স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা মেডিকেল এডুকেশন ডায়রেক্টরকে নির্দেশ দিয়েছেন, এসম্পর্কে দ্রুত তদন্ত করে যেন রিপোর্ট জমা দেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী বিবৃতি দিয়ে জানিয়েছেন, যতদিন তদন্ত শেষ না হচ্ছে, ততদিন হাসপাতালের নার্সিং অফিসারকে সাসপেন্ড হয়ে থাকবেন। বিতর্কিত ওই অডিওতে নার্স বলেছেন, কোভিড রোগীদের সম্পর্কে আমাদের আরও সতর্ক হওয়া দরকার। এক রোগী আইসিইউতে থেকে ক্রমশ সেরে উঠছিলেন। কিছুদিন বাদেই তাঁকে জেনারেল ওয়ার্ডে দেওয়ার কথা ছিল। কিন্তু ভেন্টিলেটর টিউব ঠিকমতো না ফিট করার জন্য তাঁর মৃত্যু হল। নার্সিং অফিসার বলেন, ডাক্তাররা ওই রোগীর মৃত্যুর কারণ গোপন করেছেন। তাই যারা মৃত্যুর জন্য দায়ী তারা রেহাই পেয়ে গিয়েছে। কেরলের কংগ্রেস সাংসদ হিবি ইডেন মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তিনি দাবি করেন, অবিলম্বে চিকিৎসার গাফিলতির ঘটনায় তদন্ত করতে হবে। তিরুবনন্তপুরমে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলেন, "এই ধরনের ভুল যাতে ভবিষ্যতে না হয়, সেদিকে আমরা লক্ষ রাখব।" পরে তিনি বলেন, "আমাদের স্বাস্থ্যকর্মীরা যথেষ্ট দক্ষতার সঙ্গেই অতিমহামারীর মোকাবিলা করছেন। এই ধরনের গাফিলতির ঘটনায় প্রশাসনের ভাবমূর্তি খারাপ হোক আমরা চাই না। যদি গাফিলতি হয়ে থাকে, দোষীরা শাস্তি পাবে।" মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অবশ্য পুরো অভিযোগকেই 'ভিত্তিহীন, অসত্য ও দায়িত্বজ্ঞানহীন' বলে উড়িয়ে দিয়েছে। যে নার্স ওই হোয়াটস অ্যাপ ভিডিও পাঠিয়েছিলেন, তিনি নিজেই নাকি বলেছেন, এভাবে কারও মৃত্যু ঘটেনি। তিনি অন্যদের সাবধান করার জন্য বানিয়ে বলেছিলেন, ভেন্টিলেশনের নল ঠিকমতো না লাগানোর জন্য এক রোগীর মৃত্যু ঘটেছে।

```