Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নীরব মোদীকে দেশে আনতে বেশি সময় লাগবে না, আশা গোয়েন্দাদের

দ্য ওয়াল ব্যুরো : আগামী ২৯ মার্চ অবধি লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ জেলে থাকবেন পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত নীরব মোদী। বুধবারই তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক। এরপরে সিবিআই ও এনফোর্সমেন্ট ডায়রেক্টরেটের মতো সংস্থা আশা করছে, নীরব মোদীকে

নীরব মোদীকে দেশে আনতে বেশি সময় লাগবে না, আশা গোয়েন্দাদের

শেষ আপডেট: 21 March 2019 13:15

দ্য ওয়াল ব্যুরো : আগামী ২৯ মার্চ অবধি লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ জেলে থাকবেন পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত নীরব মোদী। বুধবারই তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক। এরপরে সিবিআই ও এনফোর্সমেন্ট ডায়রেক্টরেটের মতো সংস্থা আশা করছে, নীরব মোদীকে বন্দি করে ভারতে আনতে বেশি সময় লাগবে না। আরও এক পলাতক ভারতীয় ব্যবসায়ী বিজয় মাল্যকে দীর্ঘদিন পরেও দেশে আনতে পারেনি গোয়েন্দা সংস্থাগুলি। কিন্তু তাদের বক্তব্য, নীরব মোদীর বিরুদ্ধে আরও অনেক বেশি প্রমাণপত্র পাওয়া গিয়েছে। সেসব তুলেও দেওয়া হয়েছে ব্রিটিশ পুলিশের হাতে। সেজন্যই তাঁকে দ্রুত ভারতে আনা সম্ভব হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১৩ হাজার কোটি টাকা ঠকিয়ে নেওয়ার অভিযোগ আছে নীরব মোদীর বিরুদ্ধে। ২০১৮ সালের জানুয়ারিতে নীরব ও তাঁর কাকা মেহুল চোকসি ভারত ছেড়ে চলে যান। ইডির অনুরোধে নীরবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে লন্ডনের আদালত। আগামী ২৯ তারিখে তাঁর মামলার ফের শুনানি হবে লন্ডনের কোর্টে। আগে ঠিক ছিল, সেদিন সি বি আই ও ইডি-র গোয়েন্দারা আদালতের হাজির থাকবেন। কিন্তু ব্রিটিশ পুলিশ এখনও সাহায্যের জন্য ভারতের কোনও গোয়েন্দা সংস্থার কাছে আবেদন জানায়নি। তাই ভারতের গোয়েন্দারা যাবেন কিনা, তা এখনও অনিশ্চিত।

```