Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

বিশ্বকাপে জয়ী ও রানার্সআপ দল কত মূল্যের পুরস্কার পাবে, জানাল আইসিসি

দ্য ওয়াল ব্যুরো: ৫ অক্টোবর থেকে ক্রিকেট জ্বরে ভুগবে বিশ্ববাসী। শুরু হবে একদিনের বিশ্বকাপ (ICC Men's Cricket World Cup 2023)। তার আগে এই বিশ্বকাপে পুরস্কার মূল্য (Prize money) ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি (ICC)। বিশ্বকা

বিশ্বকাপে জয়ী ও রানার্সআপ দল কত মূল্যের পুরস্কার পাবে, জানাল আইসিসি

শেষ আপডেট: 22 September 2023 13:54

দ্য ওয়াল ব্যুরো: ৫ অক্টোবর থেকে ক্রিকেট জ্বরে ভুগবে বিশ্ববাসী। শুরু হবে একদিনের বিশ্বকাপ (ICC Men's Cricket World Cup 2023)। তার আগে এই বিশ্বকাপে পুরস্কার মূল্য (Prize money) ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি (ICC)। বিশ্বকাপজয়ী দল পাবে ৪ মিলিয়ন মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় ৩৩ কোটি টাকারও বেশি। আর রানার্সআপ দল পাবে ২ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য ১৬ কোটি টাকারও বেশি।

আইসিসি শুক্রবার বিশ্বকাপের পুরস্কার মূল্য (Prize money) ঘোষণা করেছে। আইসিসি জানিয়েছে, গোটা বিশ্বকাপে মোট ১০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পুরস্কার দেওয়া হবে।

এবারের বিশ্বকাপ গ্রুপ পর্বের খেলা হবে রাউন্ড-রবিন ফরম্যাটে। ১০টি দল একে অপরের সঙ্গে খেলবে। গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি দল যাবে সেমিফাইনাল। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচের বিজয়ী দল পাবে ৪০ হাজার মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় ৩৩ লাখ টাকার বেশি।

গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ৬টি দল প্রত্যেকে পাবে ১ লাখ মার্কিন ডলার করে। আর সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া দলগুলি পাবে ১৬ লাখ মার্কিন ডলার।

২০১১ সালের পর ফের ভারতের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে একদিনের বিশ্বকাপ। সেবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি হাতে তুলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ১৯৮৩ সালের পর ভারত এই ফরম্যাটে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও ভারতের জেতার সুযোগ রয়েছে বলে মনে করছেন অনেকেই।

আরও পড়ুন: বারাণসী স্টেডিয়ামে শিবের ছায়া! ডুগডুগির মতো প্রেসবক্স, ফ্লাডলাইটে ত্রিশূল


```