Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

গতবছর পেরিয়েছেন ১৮, শনিবার দিল্লিতে জীবনে প্রথমবার ভোট দিলেন প্রিয়ঙ্কা গান্ধীর ছেলে

দ্য ওয়াল ব্যুরো : গতবছর পরীক্ষা ছিল। তাই ভোট দিতে পারিনি। এবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পেরে দারুণ লাগছে। প্রত্যেকেরই ভোটাধিকার প্রয়োগ করা উচিত। শনিবার সাংবাদিকদের বললেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরার ছেলে রাইহান বঢরা। গতবছর ত

গতবছর পেরিয়েছেন ১৮, শনিবার দিল্লিতে জীবনে প্রথমবার ভোট দিলেন প্রিয়ঙ্কা গান্ধীর ছেলে

শেষ আপডেট: 8 February 2020 11:59

দ্য ওয়াল ব্যুরো : গতবছর পরীক্ষা ছিল। তাই ভোট দিতে পারিনি। এবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পেরে দারুণ লাগছে। প্রত্যেকেরই ভোটাধিকার প্রয়োগ করা উচিত। শনিবার সাংবাদিকদের বললেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরার ছেলে রাইহান বঢরা। গতবছর তাঁর বয়স হয়েছে ১৮। এদিন তিনি মা প্রিয়ঙ্কা এবং বাবা রবার্ট বঢরার সঙ্গে দিল্লিতে ভোট দেন। রাইহানকে সাংবাদিকরা প্রশ্ন করেন, কী কী বিষয় বিবেচনা করে ভোট দিয়েছেন? তিনি বলেন, “আমি বরাবরই দিল্লির বাসিন্দা। আমি চাই এই দিল্লি বিশ্বমানের শহরগুলির সমকক্ষ হয়ে উঠুক। আমি জনগণের স্বার্থেই ভোট দিয়েছি।” তাঁকে প্রশ্ন করা হয়, দিল্লিতে নতুন সরকার গঠিত হলে কোন কাজটি প্রথমে করা উচিত হবে মনে করেন? তিনি বলেন, “আমি মনে করি গণ পরিবহণ ব্যবস্থা আরও উন্নত হওয়া উচিত। ছাত্রদের জন্য ভরতুকি দেওয়া উচিত। আমি নিজেও ছাত্র। আমার জন্য এই ভরতুকি প্রয়োজনীয়।” দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ছেলে পুলকিতও এবার প্রথম ভোট দিলেন। তাঁকে প্রশ্ন করা হয়, আপনার বাবাই কি ফের দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন? তিনি বলেন, “মানুষ যাঁকে চাইবে, তিনিই মুখ্যমন্ত্রী হবেন।” ২০১৫-র ভোটে দিল্লির ৭০ টি আসনের মধ্যে কেজরিওয়ালের দল একাই পেয়েছিল ৬৭ টি। বিজেপি পেয়েছিল বাকি তিনটি। কংগ্রেস একসময় পরপর তিনটি দফায় দিল্লি শাসন করেছে। কিন্তু সেবার একটিও আসন পায়নি। ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি দিল্লির সবকটি আসন পেয়েছিল। এবার মহিলারা কাকে ভোট দেবেন, তার ওপরে দিল্লির ভোটে জয়-পরাজয় অনেকাংশে নির্ভর করবে। ২০১৫ সালের ভোটে দেখা গিয়েছিল, ২০ টি কেন্দ্রে মহিলারা ভোট দিয়েছেন সবচেয়ে বেশি সংখ্যায়। সেই কেন্দ্রগুলিতে জিতেছে আপ। যে সব কেন্দ্রে মহিলারা কম সংখ্যায় ভোট দিয়েছেন, সেখানে তুলনামূলকভাবে কেজরিওয়ালের দল খারাপ ফল করেছে।

```