Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কংগ্রেসকর্মীর ওপরে পুলিশের লাঠি, গাড়ি থেকে নেমে তাকে আড়াল করলেন প্রিয়ঙ্কা

দ্য ওয়াল ব্যুরো : শনিবার হাথরাসে মৃত দলিত তরুণীর বাড়ির উদ্দেশে রওনা হন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। তাঁদের সঙ্গে ছিলেন অন্য কংগ্রেস কর্মীরা। দিল্লি-নয়ডা ডায়রেক্ট ফ

কংগ্রেসকর্মীর ওপরে পুলিশের লাঠি, গাড়ি থেকে নেমে তাকে আড়াল করলেন প্রিয়ঙ্কা

শেষ আপডেট: 3 October 2020 13:45

দ্য ওয়াল ব্যুরো : শনিবার হাথরাসে মৃত দলিত তরুণীর বাড়ির উদ্দেশে রওনা হন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। তাঁদের সঙ্গে ছিলেন অন্য কংগ্রেস কর্মীরা। দিল্লি-নয়ডা ডায়রেক্ট ফ্লাইওভারের টোল প্লাজা পেরোনর পরে কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের একদফা মারপিট হয়। তখন গাড়ি থেকে নেমে এক ব্যক্তিকে পুলিশের লাঠির ঘা থেকে রক্ষা করেন প্রিয়ঙ্কা। দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তে ওই মারপিটের ছবি মোবাইলে তুলে পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, সাদা কুর্তা পরা এক ব্যক্তিকে পুলিশ লাঠি দিয়ে মারছিল। সেই দেখে গাড়ি থেকে নেমে পড়লেন প্রিয়ঙ্কা। গাঢ় নীল কুর্তা ও সাদা মাস্ক পরা নেত্রী লাফিয়ে পেরিয়ে গেলেন একটি হলুদ ব্যারিকেড। তারপর লোকটিকে আড়াল করে দাঁড়ালেন। তাঁকে রাস্তার ধারে বসালেন। পুলিশ যাতে আর না মারতে পারে, সেজন্য তাঁর পাশে দাঁড়িয়ে রইলেন। গত বৃহস্পতিবার হাথরাসে মৃত তরুণীর বাড়িতে যেতে চেয়েছিলেন রাহুল ও প্রিয়ঙ্কা। সেদিন তাঁরা দিল্লির সীমানা পেরিয়ে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় ঢোকা মাত্র পুলিশ তাঁদের আটকে দেয়। শনিবার ফের তাঁরা হাথরাসে যেতে চেষ্টা করেন। এদিন তাঁদের সঙ্গে আছেন কংগ্রেসের অপর দুই প্রবীণ নেতা অধীররঞ্জন চৌধুরি এবং কে সি বেণুগোপাল। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানিকে এদিন এসম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, "কংগ্রেসের কৌশল সকলেই জানে। সেজন্যই ২০১৯ সালের নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয় হয়েছে।" পরে তিনি বলেন, "গণতান্ত্রিক দেশে কোনও নেতাকে আটকানো যায় না। কিন্তু মানুষ জানে, রাহুল রাজনীতি করার জন্যই হাথরাসে যাচ্ছেন। মৃত তরুণীর পরিবার ন্যায়বিচার পেল কি না পেল তা নিয়ে তিনি বিন্দুমাত্র চিন্তিত নন।" স্মৃতির এই মন্তব্যে ক্ষুব্ধ হন কংগ্রেস কর্মীরা। এদিন বেনারসে তাঁরা স্মৃতির গাড়ি আটকে স্লোগান দিতে থাকেন, "আমরা ন্যায়বিচার চাই", "স্মৃতি ইরানি গো ব্যাক"। মোবাইলে তোলা এক ভিডিও চিত্রে দেখা যায়, স্মৃতি গাড়িতে বসে আছেন। তাঁর পরনে নীল-কালো রং-এর শাড়ি। মাস্কে মুখ ঢাকা। তাঁর গাড়ি ঘিরে আচ্ছে জনতা। তাদের হাতে প্ল্যাকার্ড। এই ঘটনায় কয়েকজন কংগ্রেস কর্মীকে আটক করা হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরাসে এক দলিত তরুণীকে চার উচ্চবর্ণের ব্যক্তি ধর্ষণ করে। ধর্ষিতার পরিবারের দাবি, তাঁরা দলিত হওয়ার জন্যই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি করেছিল। গণধর্ষণের পরে তরুণীর ওপরে বীভৎস অত্যাচার করে অপরাধীরা। তাঁর শরীরে নানা জায়গায় হাড় ভেঙে যায়। সারা শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। ঘাড়ে গভীর ক্ষত থাকার জন্য তাঁর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পুলিশ জানায়, তরুণীর জিভেও ক্ষত ছিল। চার অপরাধী যখন তাঁকে গলা টিপে মারার চেষ্টা করছিল, তখন তিনি নিজের জিভ কামড়ে ফেলেন। অভিযোগ, উত্তরপ্রদেশ পুলিশ জোর করে তাঁর দেহ আত্মীয়দের থেকে কেড়ে নিয়ে যায়। পরিবারকে বাড়িতে আটকে রাখা হয়। কয়েকজন পুলিশকর্মী মিলে রাত আড়াইটেয় তরুণীর দেহ পুড়িয়ে দেন।

```