Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মায়ের মতো কুম্ভে স্নান করে রাজনীতি শুরু করতে চলেছেন প্রিয়ঙ্কা

দ্য ওয়াল ব্যুরো : সদ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়েছেন নেহরু-গান্ধী পরিবারের কন্যা প্রিয়ঙ্কা গান্ধী। দল তাঁকে পূর্ব উত্তরপ্রদেশে কংগ্রেস সংগঠন দেখভাল করার দায়িত্ব দিয়েছে। শোনা যাচ্ছে, আগামী ৪ ফেব্রুয়ারি কুম্ভমেলায় গিয়ে গঙ্গায় ডুব দেবেন প্রি

মায়ের মতো কুম্ভে স্নান করে রাজনীতি শুরু করতে চলেছেন প্রিয়ঙ্কা

শেষ আপডেট: 26 January 2019 13:02

দ্য ওয়াল ব্যুরো : সদ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়েছেন নেহরু-গান্ধী পরিবারের কন্যা প্রিয়ঙ্কা গান্ধী। দল তাঁকে পূর্ব উত্তরপ্রদেশে কংগ্রেস সংগঠন দেখভাল করার দায়িত্ব দিয়েছে। শোনা যাচ্ছে, আগামী ৪ ফেব্রুয়ারি কুম্ভমেলায় গিয়ে গঙ্গায় ডুব দেবেন প্রিয়ঙ্কা। তারপর শুরু করবেন কাজ। একথা শুনে অনেকের মনে পড়ছে তাঁর মায়ের কথা। সনিয়া গান্ধী ২০০১ সালে যখন রাজনীতিতে ক্রমশ সক্রিয় হচ্ছেন, তখন একবার ডুব দিয়েছিলেন কুম্ভে। তখন কেন্দ্রে এনডিএ-র সরকার ছিল। অটলবিহারী বাজপেয়ীর মতো নেতা ছিলেন প্রধানমন্ত্রী। মরিয়া কংগ্রেস পায়ের নীচে জমি ফিরে পেতে ভরসা করেছিল সনিয়ার ওপরে। তাঁর কুম্ভে ডুব দেওয়ার ঘটনাটি মিডিয়ায় ব্যাপক প্রচার পেয়েছিল। কংগ্রেসীরা বুঝেছিলেন, তাঁদের নেত্রী গেরুয়া ব্রিগেডের শক্ত ঘাঁটি উত্তরপ্রদেশে বাজপেয়ী বা আর এক বড় নেতা লালকৃষ্ণ আদবানির মোকাবিলা করতে তৈরি। একটা স্লোগান বেরিয়েছিল, ‘সঙ্গম সে সরকার তক’। অর্থাৎ সঙ্গমে স্নান করার পরেই সনিয়ার সরকার গড়ার পথ প্রশস্ত হবে। শোনা যায়, সনিয়ার কুম্ভে স্নানের দিন ১৫ বাদে কংগ্রেস নেত্রী অম্বিকা সোনির অফিসের সামনে এসে দাঁড়িয়েছিল এক মারুতি জেন। পাকা চুলের এক সাধু অম্বিকা সোনির অফিসে ঢুকে আশীর্বাদ করে গিয়েছিলেন, কংগ্রেস জিতেগি। সরকার বনেগি। কুম্ভে স্নান করে সনিয়া উত্তরপ্রদেশের ভোটারদের একটি বার্তা দিতে চেয়েছিলেন। কংগ্রেসও হিন্দুত্বে বিশ্বাসী। তবে তারা বিজেপির মতো উগ্র নয়। এই ‘সফট হিন্দুত্বের’ লাইন রাজ্যে উচ্চবর্ণের ভোটারদের কংগ্রেসের পক্ষে টেনে এনেছিল। ১৮ বছর বাদে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চাইছেন প্রিয়ঙ্কা। আরও পড়ুন: উনিশের খেলা জমে গেল, বারাণসীতে মোদীর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবেন প্রিয়াঙ্কা কেবল প্রিয়ঙ্কা নন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও প্রয়াগরাজে গঙ্গা-যমুনার সঙ্গমে স্নান করবেন। ৪ ফেব্রুয়ারি মৌনী অমাবস্যা। সেজন্য ওই দিনটিকে তাঁরা বেছে নিয়েছেন। কোনও কারণে যদি সেদিন স্নান করা সম্ভব না হয়, তাহলে ১০ ফেব্রুয়ারি স্নান করবেন। সেদিন বসন্ত পঞ্চমী। রাহুল বলেছেন, তাঁর বোন এতদিন রাজনীতিতে আসতে চাননি। সন্তানদের দেখাশোনা করতেই ব্যস্ত ছিলেন। ৪৭ বছরের প্রিয়ঙ্কা এতদিনে রাজনীতিতে এলেন। তিনি আগামী লোকসভা নির্বাচনে পূর্ব উত্তরপ্রদেশে প্রচার করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কেন্দ্র পূর্ব উত্তরপ্রদেশেই অবস্থিত। অর্থাৎ রাজনীতিতে নেমেই বিজেপির দুই হেভিওয়েটের সঙ্গে মোকাবিলা করবেন সনিয়া। এর আগে কংগ্রেসের নীতি নির্ধারণে ভূমিকা নিয়েছেন প্রিয়ঙ্কা। তাছাড়া মায়ের রায়বরেলি এবং ভাইয়ের অমেঠি কেন্দ্রেরও দেখাশোনা করতেন। https://www.four.suk.1wp.in/news-national-narendra-modi-will-feel-pressure-in-baranasi-due-to-priyanka-gandhi/

```