Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রামের পরে হনুমান, জন্মভূমি কিষ্কিন্ধায় বেসরকারি সংস্থা বানাচ্ছে ১,২০০ কোটির মূর্তি

দ্য ওয়াল ব্যুরো: রামের জন্মস্থান অযোধ্যায় ভব্য মন্দির তৈরি হচ্ছে। ভূমি পুজো করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার রামভক্ত হনুমানের জন্মস্থানেও তৈরি হচ্ছে মন্দির। সেই সঙ্গে এক বিশাল মাপের মূর্তি। এক বেসরকারি সংস্থার উদ্যোগে সেই মন্দির

রামের পরে হনুমান, জন্মভূমি কিষ্কিন্ধায় বেসরকারি সংস্থা বানাচ্ছে ১,২০০ কোটির মূর্তি

শেষ আপডেট: 6 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: রামের জন্মস্থান অযোধ্যায় ভব্য মন্দির তৈরি হচ্ছে। ভূমি পুজো করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার রামভক্ত হনুমানের জন্মস্থানেও তৈরি হচ্ছে মন্দির। সেই সঙ্গে এক বিশাল মাপের মূর্তি। এক বেসরকারি সংস্থার উদ্যোগে সেই মন্দির ও মূর্তি তৈরিতে খরচ হবে ১,২০০ কোটি টাকা। আর্থিক সাহায্য করতে পারে কর্নাটক সরকারও।

আরও পড়ুন

সুশান্ত তদন্তে অভিনেতার প্রাক্তন বিজনেস ম্যানেজারকে সমন পাঠালো ইডি

পুরাণ অনুসারে হনুমানের জন্মস্থান কিষ্কিন্ধা। কর্নাটকের হাম্পির কাছে সেই কিষ্কিন্ধাতেই বিশাল আকারের হনুমান মূর্তি তৈরি করছে হনুমান জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। অযোধ্যায় উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার শ্রীরামের একটি মূর্তি তৈরি করছে। তার উচ্চতা হবে ২২১ মিটার। কর্নাটকের কোপ্পাল জেলায় হাম্পির কাছে কিষ্কিন্ধায় হনুমানের যে মূর্তি তৈরি হবে তার উচ্চতা হবে ২১৫ মিটার। রামের মূর্তির থেকে ৭ মিটার কম। দাবি করা হয়েছে, এটিই বিশ্বের সবচেয়ে উঁচু হনুমান মূর্তি হবে। খরচ হবে আনুমানিক ১,২০০ কোটি টাকা। আগামী ছ'বছরের মধ্যে মূর্তি তৈরি সম্পন্ন হবে। রামায়ণের বর্ণনা মতো দণ্ডকারণ্যের মধ্যে কিষ্কিন্ধা ছিল বানররাজা সুগ্রীবের রাজত্ব। সেটা বর্তমান হাম্পির কাছে। এটি এখন ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সেখানেই হনুমানের বিশাল মূর্তি বানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হনুমান জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের প্রধান গোবিন্দনন্দন সরস্বতী স্বামী। এই মূর্তি স্থাপনের জন্য টাকা তুলতে ট্রাস্ট গোটা রাজ্যে হন‌ুমান মূর্তি নিয়ে যাত্রারও পরিকল্পনা নিয়েছে। জানা গিয়েছে, মূর্তি তৈরির কিছুটা খরচ বহন করতে পারে কর্নাটক সরকার। গত ফেব্রুয়ারিতেই সেই প্রস্তাব জমা পড়েছে রাজ্য সরকারের কাছে। কর্নাটকের সংস্কৃতি মন্ত্রী সি টি রবি জানিয়েছেন, প্রস্তাব বিবেচনা করে দেখছে সরকার। আরও বিস্তারিত রিপোর্ট ট্রাস্টের থেকে চাওয়া হয়েছে। জানা গিয়েছে, শুধু সুউচ্চ মূর্তিই নয়, সেই সঙ্গে একটি বড় কমপ্লেক্স তৈরি করবে ট্রাস্ট। হবে মিউজিয়াম। বর্ণনা করা হবে রামায়ণ ও হনুমানের কাহিনি। থাকবে রামের মন্দিরও।

```