Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

বেসরকারি ট্রেন চলা শুরু দেশে! প্রথম যাত্রায় ১১০০ যাত্রী, রেল পাবে বছরে ৩.৩৪ কোটি

দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে দেশে চলতে শুরু করল বেসরকারি ট্রেন (Private Train)। তামিলনাড়ুর কোয়ম্বাত্তুর থেকে মহারাষ্ট্রের সিরিডির উদ্দেশে যাত্রা শুরু করেছে প্রথম ট্রেনটি। রেলের ‘ভারত গৌরব’ (Bharat Gourab) প্রকল্পের অধীনে চালানো হচ্ছে ট্রেন। আ

বেসরকারি ট্রেন চলা শুরু দেশে! প্রথম যাত্রায় ১১০০ যাত্রী, রেল পাবে বছরে ৩.৩৪ কোটি

শেষ আপডেট: 16 June 2022 02:59

দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে দেশে চলতে শুরু করল বেসরকারি ট্রেন (Private Train)। তামিলনাড়ুর কোয়ম্বাত্তুর থেকে মহারাষ্ট্রের সিরিডির উদ্দেশে যাত্রা শুরু করেছে প্রথম ট্রেনটি। রেলের ‘ভারত গৌরব’ (Bharat Gourab) প্রকল্পের অধীনে চালানো হচ্ছে ট্রেন। আগেও নিগম আইআরসিটিসি ট্রেন চালিয়েছে, তবে তা ছিল রেলেরই অধীন এক সংস্থা। একেবারে বেসরকারি সংস্থার উদ্যোগে দেশে এই প্রথম ট্রেন চলছে।

India first private train service under Bharat Gaurav scheme flagged off  from Coimbatore | Private Train: कोयंबटूर से चली इंडिया की पहली प्राइवेट  ट्रेन, इन सुविधाओं के साथ लीजिए सफर का मजा |

আলোচনা, পরিকল্পনা অনেক দিন ধরেই চলছিল। এ বছরের জানুয়ারি মাসেই একশোটি রুটে দেড়শোর কাছাকাছি বেসরকারি ট্রেন চালানোর ব্যাপারে সবুজ সঙ্কেত দেয় রেলের উচ্চ পর্যায়ের একটি প্যানেল। রেল পরিচালনার সঙ্গে যুক্ত সবক’টি ক্ষেত্রের প্রতিনিধির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয়, ভারত তো বটেই বিদেশেরও কোনও সংস্থার যদি রেল ও পর্যটনের ব্যাপারে অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তাদের ট্রেন চালানোর অনুমোদন দেওয়া যেতে পারে।

বস্তুত, অনেক সংস্থাই রেলের পরিকাঠামো ব্যবহার করতে পর্যটন ট্রেন চালানোর প্রস্তাব দেয় রেলকে। কর্নাটক এবং ওড়িশা সরকারের তরফেও ট্রেন চালানোর আবেদন জানানো হয়। তবে দেশের প্রথম বেসরকারি ট্রেনটি চালানোর বরাত পেয়েছে ‘সাউথ স্টার’ নামের একটি সংস্থা।

India's First Private Train Under Bharat Gaurav Scheme Starts Its Journey  From Coimbatore

জানা গেছে, ভারতের বিভিন্ন ঐতিহাসিক জায়গা দেশ ও বিদেশের পর্যটকদের ঘোরার জন্য এই ট্রেন চালানো হচ্ছে সাউথ স্টারের তরফে। 'ভারত গৌরব’ যাত্রার এই ট্রেনটি দক্ষিণের কোয়েম্বাত্তুর থেকে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র ঘুরে বৃহস্পতিবার পৌঁছবে সিরিডি। গোটা দিন সেখানেই থাকবে ট্রেনটি। সিরিডি ভ্রমণ শেষ করে যাত্রীরা ফিরে এলে পরের দিন অর্থাৎ শুক্রবার সকালে ফিরতি যাত্রা শুরু করে শনিবার দুপুরে কোয়ম্বাত্তুর পৌঁছবে ট্রেনটি।

রেল আগেই জানিয়ে দিয়েছিল, যে কোনও সংস্থা দু’বছরের জন্য ট্রেন চালাতে পারবে। যেখানে রেলের নিজস্ব কোনও ট্রেন চলে না, সেই রুটই বেছে নিতে হবে। যাত্রীদের থেকে ভাড়া নিতে পারবে সংস্থা তা কত হবে, সেটাও তারাই ঠিক করতে পারবে। ট্রেন কোথায় কোথায় দাঁড়াবে, তাও ঠিক করবে সংস্থা। আরপিএফ মূল দায়িত্বে থাকলেও ট্রেনের ভিতরে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে সংস্থাকে। সেই মতোই প্রথম বেসরকারি ট্রেনের যাত্রা শুরু হল দেশে।

India's First Private Train Under Bharat Gaurav Scheme Starts Its Journey  From Coimbatore

প্রথম এই বেসরকারি রেল যাত্রায় ১,১০০ যাত্রী সামিল হয়েছেন। মোট ২০ কামরারা ট্রেনে এসি বগির পাশাপাশি পাঁচটি স্লিপার ক্লাসও রয়েছে। রয়েছে একটি প্যান্ট্রি কার। যাত্রীদের খাওয়াদাওয়া উন্নতমানের করতে রাখা হয়েছে অভিজ্ঞ শেফ। ট্রেনে যাত্রীদের পরিষেবা দিতে রয়েছেন ব্র্যান্ডেড হাউস কিপিং সংস্থার কর্মীরাও। চলন্ত ট্রেনে যাত্রীদের বিনোদনেরও যাবতীয় ব্যবস্থাও রাখা হয়েছে। ট্রেনটি রেলের থেকে ভাড়া নিলেও, সেটি নতুন করে সাজিয়েছে সাউথ স্টার।

India's first private train on tracks

রেল সূত্রের খবর ‘সাউথ স্টার’ সংস্থা ওই ট্রেন চালানোর জন্য দক্ষিণ রেলকে এক কোটি টাকা সিকিউরিটি ডিপোজিট হিসেবে দিয়েছে। এ ছাড়া বছরে ৩.৩৪ কোটি টাকা করে দেওয়া হবে।

মহারাষ্ট্রের অজ পাড়া গাঁয়ে অসাধ্যসাধন, মেয়েদের স্বপ্নপূরণে কী করেছিলেন এই মহিলা?


```