এপ্রিল থেকে অভিভাবকদের দিতে হবে বর্ধিত ফি, বলছে শহরের বেসরকারি স্কুলগুলো
দ্য ওয়াল ব্যুরো: মার্চ মাস থেকেই পুরনো ফি নিতে পারবে বেসরকারি স্কুলগুলো (Private School)। এমনই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)। এবার সেই 'ফি' (Fee) সংক্রান্ত বিষয় নিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলতে শুরু করেছে শহরের স্কুলগুল
শেষ আপডেট: 24 February 2022 11:40
দ্য ওয়াল ব্যুরো: মার্চ মাস থেকেই পুরনো ফি নিতে পারবে বেসরকারি স্কুলগুলো (Private School)। এমনই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)। এবার সেই 'ফি' (Fee) সংক্রান্ত বিষয় নিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলতে শুরু করেছে শহরের স্কুলগুলো। কোনও কোনও স্কুল জানাচ্ছে, এপ্রিল মাস থেকে এই বর্ধিত ফি নেওয়া হবে, কিছু স্কুল নতুন শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম লাগু করবে।
মর্ডান হাইস্কুল, সাউথ পয়েন্ট, এমপি বিড়লা, বিড়লা হাইস্কুলের মত শিক্ষাপ্রতিষ্ঠানগুলি, তাদের পড়ুয়াদের অভিভাবকদের জানিয়ে দিয়েছে যে, এই বর্ধিত ফি তারা এপ্রিল মাস থেকে নেবে।
সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি কৃষ্ণা দামিনি বলেন, 'অভিভাবকদের জানানো হয়েছে যে এপ্রিল থেকে তাদের বর্ধিত ফি দিতে হবে।' মর্ডান হাইস্কুল ফর গার্লসের তরফেও একটি বিজ্ঞপ্তি জারি করে একই কথা জানানো হয়েছে।
আরও পড়ুনঃ
শিখ মহিলাকে পাগড়ি খুলতে বলল বেঙ্গালুরুর কলেজ, হিজাব বিতর্কের জের চলছেই
শ্রী শিক্ষায়তন জানিয়ে যে, মার্চ মাসে তারা পুরনো ফি-ই নেবে। তবে এপ্রিল থেকে বর্ধিত ফি দিতে হবে অভিভাবকদের। শ্রী শ্রী অ্যাকাডেমিও তাদের ফি সংক্রান্ত নোটিশ ওয়েবসাইটে আপলোড করেছে।
প্রসঙ্গত, গতকালের শুনানিতে কলকাতা হাইকোর্ট জানিয়েছে করোনা সংক্রমণ অনেক কমেছে রাজ্যে। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে পঠনপাঠন। স্কুল খুলছে। ১ মার্চ থেকে রাজ্যের সমস্ত বেসরকারি স্কুলগুলি আগের মতোই ফি নিতে পারবে। পাশাপাশি, করোনাকালের বকেয়া স্কুল ফি-র ৫০ শতাংশ দিতে হবে।