Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'স্কুল কি মিষ্টির দোকান, যা ইচ্ছে দাম নেবেন', ফি বৃদ্ধি মামলায় প্রশ্ন হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বেসরকারি স্কুলগুলো ইচ্ছেমতো ফি বৃদ্ধি (Private School Fee hike case) করছে, যা নিয়ে অভিভাবকদের মধ্যে অসন্তোষ নতুন নয়। হাইকোর্টে (Calcutta High Court) মামলাও হয়। সেই মামলায় এবার কড়া পর্যবেক্ষণ জানালেন বিচারপতি

'স্কুল কি মিষ্টির দোকান, যা ইচ্ছে দাম নেবেন', ফি বৃদ্ধি মামলায় প্রশ্ন হাইকোর্টের

শেষ আপডেট: 23 May 2023 11:59

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বেসরকারি স্কুলগুলো ইচ্ছেমতো ফি বৃদ্ধি (Private School Fee hike case) করছে, যা নিয়ে অভিভাবকদের মধ্যে অসন্তোষ নতুন নয়। হাইকোর্টে (Calcutta High Court) মামলাও হয়। সেই মামলায় এবার কড়া পর্যবেক্ষণ জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu)। আদালতের পর্যবেক্ষণ, 'স্কুল তো মিষ্টির দোকান নয়, ইচ্ছেমতো দাম নির্ধারণ করা হবে!'

প্রসঙ্গত, কলকাতার ২-৩ টি নামকরা বেসরকারি স্কুলে অস্বাভাবিক ফি বৃদ্ধির ঘটনায় মামলা দায়ের করা হয় হাইকোর্টে। অভিভাবকদের অভিযোগ, ২২ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বার্ষিক ফি বৃদ্ধি করা হচ্ছে। কোনও স্কুলে আবার সেটা ১০০ শতাংশও করা হয়েছে।

জানা গেছে, যে স্কুলগুলির বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেগুলি সবকটাই সিবিএসই বোর্ডের। বিচারপতি এদিন বোর্ডের আইনজীবীকে প্রশ্ন করেন, ফি নিয়ন্ত্রণে বোর্ডের ভূমিকা কী? বোর্ডের তরফে জানানো হয়, এই ব্যাপারে রাজ্য যা ঠিক করবে তাই হবে।

Private School Fee hike case

রাজ্যের আইনজীবী এদিনের শুনানিতে জানান, অনেক স্কুল ফি বাড়ানোর (Private School Fee hike case) আগে সরকারের অনুমতি নেয় না।

তারপরই বিচারপতি বসু তাঁর পর্যবেক্ষণে বলেন যে, স্কুল কোনও মিষ্টির দোকান নয় যে, ইচ্ছে মতো দাম ঠিক করবে। কী নিয়মে ফি বৃদ্ধি করা হচ্ছে, সে ব্যাপারে সবপক্ষের বক্তব্য চেয়েছেন বিচারপতি বসু। আগামী ৫ জুন এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেদিনই সবপক্ষকে নিজেদের বক্তব্য জানাতে হবে আদালতে।

২ হাজারের নোট বাতিল নোটবন্দি নয়, দিল্লি হাইকোর্টে জানাল আরবিআই


```