Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কর্মবিরতির আড়ালে প্রাইভেটে প্র্যাকটিস! সরকার পদক্ষেপ নিলে? কী বলছেন জুনিয়র ডাক্তাররা

সরকারি হাসপাতালে কর্মবিরতি পালন করলেও আন্দোলনের সময়কালে আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের অনেকেই বেসরকারি হাসপাতালে চিকিৎসা করেছেন বলে অভিযোগ।

কর্মবিরতির আড়ালে প্রাইভেটে প্র্যাকটিস! সরকার পদক্ষেপ নিলে? কী বলছেন জুনিয়র ডাক্তাররা

ফাইল ছবি।

শেষ আপডেট: 11 November 2024 21:54

দ্য ওয়াল ব্যুরো: সরকারি হাসপাতালে কর্মবিরতি পালন করলেও আন্দোলনের সময়কালে আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের অনেকেই বেসরকারি হাসপাতালে চিকিৎসা করেছেন বলে অভিযোগ। এ নিয়ে আগেই স্বাস্থ্যসাথীর প্রসঙ্গ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার এ ব্যাপারে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনে পদক্ষেপের দাবি জানাল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতোদের সংগঠন ওয়েস্ট বেঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের পাল্টা সংগঠন গড়ে আগেই থ্রেট কালচারের অভিযোগে সরব হয়েছিলেন তাঁরা।

এবার জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে অতনু বিশ্বাসের প্রশ্ন, 'যাঁরা সরকারি হাসপাতালে চিকিৎসা না করে ভাতা নিলেন আবার বেসরকারি হাসপাতালে প্র্যাকটিসও করলেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নয় কেন?'

সূত্রের খবর, এ ব্যাপারে কর্মবিরতির নামে প্রাইভেটে প্র্যাকটিস করা জুনিয়র চিকিৎসকদের তালিকা তৈরির কাজ শুরু করেছে প্রশাসন।

তবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বক্তব্য, 'স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধেই আমাদের লড়াই। সেখানে কেউ এরকম করে থাকলে নিশ্চয়ই শাস্তির ব্যবস্থা করা হোক। তবে এ সব বলে নির্যাতিতার বিচারের আন্দোলনকে থামিয়ে দেওয়া যাবে না।'

ফ্রন্টের তরফে সৌম্যদীপ রায় বলেন, "মূল আন্দোলনের দিক থেকে নজর ঘুরিয়ে দিতে জুনিয়র চিকিৎসকদের একাংশকে নিয়ে তৃণমূল একটি সংগঠন তৈরি করেছে। তারাই নানাভাবে মূল আন্দোলনকে বিপথগামী করার চেষ্টা করছে। তবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে।" তৃণমূল অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে।

প্রশাসন সূত্রের খবর,  রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড ব্যবহার করে আন্দোলনের সময়কালে বেসরকারি হাসপাতালে প্রায় ৭৪ হাজার রোগী চিকিৎসা করিয়েছেন। যাতে স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্য সরকারের ব্যয়ের পরিমাণ ৫৪.৩৯ কোটি টাকা।

কারা ওইসময় বেসরকারি হাসপাতালে চিকিৎসা করলেন, তাঁরা কর্মবিরতিতে যুক্ত ছিলেন কিনা, নাম ধরে ধরে ইতিমধ্যে সেই তালিকা তৈরি হচ্ছে বলে খবর। এ বার এ নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগে জুনিয়র চিকিৎসকদের দুই সংগঠন।


```