Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিলীপকে কি পছন্দ করেন না প্রীতম! কেন থাকলেন না মায়ের বিয়েতে?

মায়ের বিয়ে। অথচ সেই বিয়েতে একমাত্র ছেলে নেই! আর পাত্রর নাম যদি দিলীপ ঘোষ হয় (Dilip Ghosh Marriage), তবে বিষযটিয়ে নিয়ে তো চর্চা হবেই।

দিলীপকে কি পছন্দ করেন না প্রীতম! কেন থাকলেন না মায়ের বিয়েতে?

দিলীপ, রিঙ্কু ও রিঙ্কুর ছেলে প্রীতম। গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 19 April 2025 12:30

দ্য ওয়াল ব্যুরো: মায়ের বিয়ে। অথচ সেই বিয়েতে একমাত্র ছেলে নেই! আর পাত্রর নাম যদি দিলীপ ঘোষ হয় (Dilip Ghosh Marriage), তবে বিষযটিয়ে নিয়ে তো চর্চা হবেই।

শুক্রবার দিলীপ-রিঙ্কুর চার হাত এক হয়েছে। বিয়ের বিভিন্ন মুহূর্তের খবরের আপেডট দিয়েছে সংবাদমাধ্যম। সেখানে দুই পরিবারের বাকি পরিজনদের দেখা গেলেও রিঙ্কু মজুমদারের একমাত্র ছেলে সৃঞ্জয় ওরফে প্রীতমকে দেখা যায়নি। যা নিয়ে শনিবার সকালেও কৌতূহলী অনেকে। 

বাতাসে ঘুরছে কৌতূহলী মানুষজনের প্রশ্ন, 'মায়ের বিয়েতে কি সম্মতি নেই ছেলের? নাকি দিলীপ ঘোষকে না-পসন্দ তাঁর?' একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব জল্পনার নিরসন ঘটিয়েছেন সৃঞ্জয় ওরফে প্রীতম।

রিঙ্কু আগেই দ্য ওয়ালকে জানিয়েছিলেন, তিনিই এগিয়ে গিয়ে দিলীপ ঘোষকে তাঁর সঙ্গে ঘরবাঁধার প্রস্তাব দিয়েছিলেন। এবং তাতে সম্মতি রয়েছে তাঁর ছেলে প্রীতমেরও।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রীতমও জানিয়েছেন, মায়ের বিয়েতে তিনি ভীষণ খুশি। সল্টলেকের তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী, বছর পঁচিশের প্রীতম বলেন, "মা সারাজীবন সংসার সামলেছে, আমাকে বড় করেছে, এখন তো তাঁরও একজন সঙ্গী প্রয়োজন। আমি ভীষণ খুশি।"

তাহলে থাকলেন না কেন বিয়েতে? প্রীতমের কথায়, "মায়ের বিয়ের দিন ঠিক হওয়ার অনেক আগে থেকেই এই ঘুরতে যাওয়ার প্ল্যানটা ঠিক করেছিলাম। তাছাড়া হোটেল-সহ সব বুকিংও করা ছিল আগে থেকেই।" এও জানালেন, "দিলীপ ঘোষকে খুবই পছন্দ করি। ইডেনে একসঙ্গে খেলা দেখতেও গিয়েছিলাম।" 


```