পুলিশের ভয়ে প্রেসিডেন্সি জেলে আস্ত মোবাইল গিলে ফেলল বন্দি
দ্য ওয়াল ব্যুরো: মোবাইলে কথা বলতে গিয়ে ধরা পড়ে যায় বন্দি, তারপর যা হয় তা দেখে খোদ পুলিশই হতবাক। পুলিশের তাড়া খেয়ে গোটা মোবাইল গিলে ফেলে সেই বন্দি। আপাতত পেটে তিন ইঞ্চির মোবাইল-সহ এসএসকেমে ভর্তি বন্দি রামচন্দ্র। অপারেশন করেই বন্দির পেট থে
শেষ আপডেট: 2 October 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো: মোবাইলে কথা বলতে গিয়ে ধরা পড়ে যায় বন্দি, তারপর যা হয় তা দেখে খোদ পুলিশই হতবাক। পুলিশের তাড়া খেয়ে গোটা মোবাইল গিলে ফেলে সেই বন্দি। আপাতত পেটে তিন ইঞ্চির মোবাইল-সহ এসএসকেমে ভর্তি বন্দি রামচন্দ্র। অপারেশন করেই বন্দির পেট থেকে মোবাইল বার করা হবে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। সোমবার প্রেসিডেন্সি জেলের এই ঘটনা হতবাক করেছে কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকেও।
সোমবার রামচন্দ্রকে মোবাইলে কথা বলতে দেখা যায়। পুলিশ দেখে পরিস্থিতি বেসামাল দেখে জেল থেকেই চম্পট দেওয়ার ছক কষে সে। যদিও শেষ রক্ষা হল না,
পুলিশের ধাওয়া খেয়ে রামচন্দ্র ধরা পড়ার আগেই মোবাইলটি গিলে ফেলে। প্রমাণ লোপাট করতে গিয়েই ভয়ানক কাণ্ডটি ঘটিয়ে ফেলে রামচন্দ্র। ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোর পরই যন্ত্রণায় ছটফট করতে শুরু করে সে। প্রথমে বাঙ্গুর পরে এসএসকেমে রামচন্দ্রকে ভর্তি করা হয়। জেল থেকে কার সঙ্গে মোবাইলে কথা বলছিল রামচন্দ্র,
তা জানতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।