Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুড়ি ফুট লম্বা ইলেকট্রিক তার বেয়ে জেল থেকে পালাল কয়েদি! চাঞ্চল্য রাজস্থানের জেলে

দ্য ওয়াল ব্যুরো: ফেব্রুয়ারির পঁচিশ তারিখে রাজস্থানের বরন জেলা কারাগারে বিচারাধীন বন্দি (prisoner) হিসেবে এসেছিল এক ব্যক্তি। বুধবার বিকেলে জেল (jail) থেকেই পালাল সেই বন্দি। তার পালানোর ধরণ দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সব মহলেই। সাধা

কুড়ি ফুট লম্বা ইলেকট্রিক তার বেয়ে জেল থেকে পালাল কয়েদি! চাঞ্চল্য রাজস্থানের জেলে

শেষ আপডেট: 4 March 2023 05:51

দ্য ওয়াল ব্যুরো: ফেব্রুয়ারির পঁচিশ তারিখে রাজস্থানের বরন জেলা কারাগারে বিচারাধীন বন্দি (prisoner) হিসেবে এসেছিল এক ব্যক্তি। বুধবার বিকেলে জেল (jail) থেকেই পালাল সেই বন্দি। তার পালানোর ধরণ দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সব মহলেই।

সাধারণত সিসিটিভি ক্যামেরা দেখেই ফেরার বন্দিদের চিহ্নিত করার চেষ্টা করা হয়। তবে এক্ষেত্রে কয়েদি পালানোর অস্ত্র হিসেবে বেছে নিয়েছে এই সিসিটিভি ক্যামেরাকেই। কুড়ি ফুট লম্বা একটি সিসিটিভি ক্যামেরার তারকেই সে বেছে নিয়েছে জেলের চারপাশের বৈদ্যুতিন বেড়া টপকানোর জন্য।

কারারক্ষক কিষান চাঁদ মীনা জানান স্ত্রীকে খুনের অভিযোগে অভিযুক্ত আনভেদ নামে এই ব্যক্তি চলতি বছরের ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে বিচারাধীন বন্দি হিসেবে আসে জয়পুরের এই জেলা কারাগারে। তবে সে যে এক সপ্তাহের মধ্যেই এই ভাবে পালিয়ে যাবে তা ঘুণাক্ষরেও অনুমান করতে পারেননি কেউই।

কারারক্ষকের মতে কুড়ি ফুট লম্বা সিসিটিভির তারটিকে সে গলিয়ে দিয়েছিল বৈদ্যুতিন বেড়ার একটি ছোট ফাঁকের মধ্যে দিয়ে। আর ওই পথেই সে পালাতে সক্ষম হয়। বুধবার বিকেলে এই ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের নজরে আসে সন্ধের দিকে। আর তারপরেই ফেরার বন্দির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

হাটের মাঝে পাকিস্তানকে তুলোধনা ভারতের, ‘কোনও ধর্মীয় সংখ্যালঘু স্বস্তিতে নেই’


```