Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রিন্স উইলিয়াম 'ভয়ংকর' চেঁচিয়েছিলেন ভাই হ্যারির উপর, নেটফ্লিক্সে খুলছে রাজপরিবারের অন্দরমহল

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি নেটফ্লিক্সে শুরু হয়েছে এক অন্যরকম সিরিজ। ইউকের রাজপরিবার নিয়ে ডকুমেন্টারি-ভিত্তিক কাজ শুরু হয়েছে সেখানে। সেখানেই রাজপরিবারের ভিতরের নানা কথা সর্বসমক্ষে তুলে ধরেছেন প্রিন্স হ্যারি (Prince Harry)। আর তাতেই সামনে এল

প্রিন্স উইলিয়াম 'ভয়ংকর' চেঁচিয়েছিলেন ভাই হ্যারির উপর, নেটফ্লিক্সে খুলছে রাজপরিবারের অন্দরমহল

শেষ আপডেট: 16 December 2022 04:22

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি নেটফ্লিক্সে শুরু হয়েছে এক অন্যরকম সিরিজ। ইউকের রাজপরিবার নিয়ে ডকুমেন্টারি-ভিত্তিক কাজ শুরু হয়েছে সেখানে। সেখানেই রাজপরিবারের ভিতরের নানা কথা সর্বসমক্ষে তুলে ধরেছেন প্রিন্স হ্যারি (Prince Harry)। আর তাতেই সামনে এল এক বিস্ফোরক তথ্য। দাদা প্রিন্স উইলিয়ামের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ করেন, তাঁর উপর উইলিয়াম মারাত্মক চ্যাঁচামেচি করেছেন। একটি সাক্ষাৎকারে তীব্র ভর্ৎসনা করেছেন হ্যারিকে।

Angry' Prince Harry 'vented' about jealousy with Prince William to  ex-girlfriend

রাজা তৃতীয় চার্লস ও প্রয়াত যুবরানি ডায়ানার দ্বিতীয় সন্তান প্রিন্স হ্যারি। গোড়া থেকেই তিনি পরিবারের ছকভাঙা সন্তান। রাজকীয় রীতিনীতির বিশেষ পরোয়া না করেই নিজের মতো বড় হয়েছেন। তবে কয়েক বছর আগে বয়সে বড়, কালো চামড়ার অভিনেত্রী-মডেল মেগান মার্কলেকে বিয়ে করে তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করেন প্রায়। এবং এর পরে আরও বড় চমক দিয়ে, রাজপরিবারের বাইরে বেরিয়ে আলাদা হয়ে যান তাঁরা।

Prince Harry to marry Meghan Markle | Reuters.com

নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে সেই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে, পঞ্চম পর্বে দাদা প্রিন্স উইলিয়াম সম্পর্কে একাধিক অভিযোগ তুলে ধরেন প্রিন্স হ্যারি।

এই পর্বে দেখা যায়, স্যান্ড্রিংহ্যামে আয়োজিত এক সাক্ষাৎকার সম্পর্কে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল মুখ খুলেছেন। হ্যারির অভিযোগ, সেই সাক্ষাৎকার পর্বে প্রিন্স উইলিয়াম ব্যাপক চেঁচামিচি করেছিলেন প্রিন্স হ্যারির ওপর। কারণ, সেই সময়েই হ্যারি পরিবার ছাড়তে চাওয়ার কথা জানিয়েছিলেন।

Prince William warning to Harry saw tensions erupt over Meghan - 'Is she  the right one? | Royal | News | Express.co.uk

প্রিন্স হ্যারি জানান, পরিবার ছাড়তে চাওয়ার কথা শুনে সকলেই স্তম্ভিত হয়ে যান। তার পরে তাঁকে পাঁচটি বিকল্প দেওয়া হয়। তার মধ্যে থেকেই একটি বিকল্প বেছে নেন প্রিন্স হ্যারি, যাতে বলা হয়েছিল, তিনি রাজ পরিবারের সঙ্গে কোনওভাবেই আর সম্পর্কিত থাকবেন না। তবে ইউকের রানির সমর্থনে থাকতে হবে তাঁদের।

হ্যারি এই পর্বে বলেন, ‘আমি বুঝতে পারছিলাম ওই পরিস্থিতিতে, যে ওই সাক্ষাৎকারে আর কথা বলার বা তর্ক করার কোনও অবকাশ আমার নেই। কিন্তু দাদা যেভাবে আমার ওপর চ্যাঁচামেচি করছিল, তা খুবই ভয়ঙ্কর ছিল। বাবাও সেখানে এমন কিছু বলছিলেন, যা একেবারেই সত্য নয়। আমার ঠাকুমা, চুপচাপ বসে সব শুনছিলেন।’

Queen to host face-to-face crisis talks with Prince Harry, William, and  Charles at Sandringham | London Evening Standard | Evening Standard

একথা বললেও, ঠাকুমা রানি এলিজাবেথ সম্পর্কে অবশ্য বিশেষ অভিযোগ নেই প্রিন্স হ্যারির। কারণ রানি এলিজাবেথকে একটি এত বড় প্রতিষ্ঠানকে রক্ষা করেছেন, ফলে তাঁর পক্ষেও সবটা বোঝা ও সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

'পণ্ডিত কলোনিগুলিতে কবরস্থান করা হবে!' কাশ্মীরে নয়া হুমকি জঙ্গিদের


```