Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরিবার ত্যাগ করায় রাজ-উপাধি ছাড়তে হল প্রিন্স হ্যারি ও মেগানকে

দ্য ওয়াল ব্যুরো: পরিবার ছাড়ার সঙ্গে সঙ্গেই রাজ-উপাধি ত্যাগ করতে হল রানি দ্বিতীয় এলিজাবেথের নাতি হ্যারি ও তাঁর স্ত্রী মেগানকে। ব্যক্তিগত খরচ সামলানোর জন্য রাজকোষ থেকে টাকা নেওয়া তাঁরা বন্ধ করে দিয়েছেন। রাজপরিবার ত্যাগ করার কথা আগেই তাঁরা ঘো

পরিবার ত্যাগ করায় রাজ-উপাধি ছাড়তে হল প্রিন্স হ্যারি ও মেগানকে

শেষ আপডেট: 19 January 2020 07:14

দ্য ওয়াল ব্যুরো: পরিবার ছাড়ার সঙ্গে সঙ্গেই রাজ-উপাধি ত্যাগ করতে হল রানি দ্বিতীয় এলিজাবেথের নাতি হ্যারি ও তাঁর স্ত্রী মেগানকে। ব্যক্তিগত খরচ সামলানোর জন্য রাজকোষ থেকে টাকা নেওয়া তাঁরা বন্ধ করে দিয়েছেন। রাজপরিবার ত্যাগ করার কথা আগেই তাঁরা ঘোষণা করেছিলেন, শনিবার তাঁরা জানিয়ে দিলেন যে ব্রিটেনের রাজকীয় দায়িত্ব থেকে তাঁরা অব্যাহতি নিয়েছেন। তার আগেই তাঁদের জানানো হয়েছিল যে রাজপরিবার ত্যাগ করলে মহামহিম (রয়্যাল হাইনেস) উপাধিও ছাড়তে হবে, তাতে রাজি হয়েছিলেন হ্যারি ও মেগান। বিবৃতি দিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথ বলেছেন, “বেশ কয়েক মাস ধরে আলোচনা চলার পরে আমার পৌত্র ও তার পরিবারের জন্য গঠনমূলক ও সহযোগিতামূলক পথ বার করতে পারায় আমি খুশি।” তিনি বলেছেন, “গত দু’বছর ধরে তারা যে সমস্যার মুখোমুখি হয়েছে এবং কঠোর ভাবে তাদের উপরে আলোকপাত করা হয়েছে তা আমি বুঝতে পেরেছি, ওদের জীবনে  আরও স্বাধীনতা কামনা করি।” প্রিন্স ও হ্যারির রাজকীয় উপাধি ছিল ডিউক অ্যান্ড ডাচেস অফ সাসেক্স। পৃথক একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে সাসেক্সে আর তাঁদের এই উপাধি ব্যবহার করা হবে না। বেশ কিছুদিন ধরেই তাঁদের ব্যক্তিগত জীবন ও চলাফেরা ছাপা হচ্ছিল বিভিন্ন পত্রপত্রিকায়। তাতেই হতাশ হয়ে পড়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথের নাতি ও নাতবউ। গণমাধ্যমের এই নজরদারি থেকে তাঁরা মুক্ত হতে চাইছিলেন। তাঁদের ব্যক্তিগত জীবনের কথা প্রকাশ করায় বিভিন্ন পত্রপত্রিকার বিরুদ্ধে মামলাও করেছেন ডিউক অফ সাসেক্স হ্যারি। বিবৃতিতে জানানো হয়েছে, সেনাবাহিনীতে আর রাজপরিবারের প্রতিনিধিত্ব করতে পারবেন না হ্যারি, রাজকোষের অর্থও তাঁরা নিতে পারবেন না। উইন্ডসর কাসল রক্ষণাবেক্ষণের জন্য তাঁরা যে করদাতাদের দেওয়া যে ২৪ লক্ষ পাউন্ড খরচ করেছিলেন সেই অর্থও তাঁদের ফেরাতে হবে। তবে তাঁদের নিরাপত্তা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি বিবৃতিতে।

আরও পড়ুন: রাজপরিবারে হঠাৎ ভাঙন! অনুশাসন ভেঙে স্বাধীন হতে চান প্রিন্স হ্যারি ও মেগান, ছাড়লেন রাজ-পরিচয়

রাজপরিবার থেকে একসময় মুক্তি চেয়েছিলেন তাঁর মা ডায়ানাও। প্রিন্স চার্লসের সঙ্গে বিবাহবিচ্ছেদও চেয়েছিলেন। পাপারাৎজিদের অত্যাচারে তাঁর ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বলতে প্রায় কিছুই অবশিষ্ট ছিল না। তাঁর প্রতিটি পদক্ষেপই ছিল পাপারাৎজিদের কাছে ছবির বিষয়বস্তু। হ্যারি ও তাঁর স্ত্রী মেগানের ক্ষেত্রেও তাই হয়ে চলেছিল। ইতিহাস নাকি আবর্তিত হয়। তবে একই পরিবারে এত ঘন ঘন আবর্তিত হওয়ার উদাহরণ পাওয়া খুব একটা সহজ নয়। ডায়ানার মৃত্যু হয়েছিল মর্মান্তিক এক দুঘর্টনায়। রানি এলিজাবেথের বাবা ষষ্ঠ জর্জ ব্রিটেনের রাজা হয়েছিলেন তাঁর দাদা অষ্টম এডওয়ার্ড সিংহাসন ত্যাগ করায়। পঞ্চম জর্জের মৃত্যুর পরে রাজা হন অস্টম এডওয়ার্ড। রাজকীয় অভিষেক হওয়ার আগেই তিনি সিংহাসন ত্যাগ করেন। সিম্পসন নামে এক অভিনেত্রীকে বিয়ে করতে চেয়েছিলেন এডওয়ার্ড কিন্তু তখনও সিম্পসন বিবাহিতা (বিবাহবিচ্ছিন্না নন)। ব্রিটিশ সংসদ তা মেনে নেয়নি। রক্ষণশীলরা ছিলেন এই বিয়ের বিরুদ্ধে। সিংহাসন ত্যাগ করেন এডওয়ার্ড, ব্রিটেনের রাজা হন তাঁর ভাই ষষ্ঠ জর্জ। তাঁর মৃত্যুর পর রানি হন দ্বিতীয় এলিজবেথ।

```