Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সংসদে মণিপুর বিতর্ক প্রধানমন্ত্রীকেই শুরু করতে হবে, কোনও আপস নয়, রাজ্যসভায় সাফ কথা তৃণমূলের

দ্য ওয়াল ব্যুরো: দেওয়াল লিখন স্পষ্ট ছিল। হলও তাই। হিংসা কবলিত মণিপুর (Manipur Violence) নিয়ে সংসদের দুই কক্ষেই মুলতবি প্রস্তাব পেশ করলেন বিরোধীরা। শুধু তাই নয়, তাঁদের স্পষ্ট বক্তব্য, সেই বিতর্ক শুরু করতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই

সংসদে মণিপুর বিতর্ক প্রধানমন্ত্রীকেই শুরু করতে হবে, কোনও আপস নয়, রাজ্যসভায় সাফ কথা তৃণমূলের

শেষ আপডেট: 20 July 2023 08:34

দ্য ওয়াল ব্যুরো: দেওয়াল লিখন স্পষ্ট ছিল। হলও তাই। হিংসা কবলিত মণিপুর (Manipur Violence) নিয়ে সংসদের দুই কক্ষেই মুলতবি প্রস্তাব পেশ করলেন বিরোধীরা। শুধু তাই নয়, তাঁদের স্পষ্ট বক্তব্য, সেই বিতর্ক শুরু করতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই (Prime Minister)। সংসদের বাইরে বিবৃতি দিলে চলবে না।

লোকসভা ও রাজ্যসভায় এদিন কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলের একাধিক নেতা মুলতবি প্রস্তাব দিয়েছেন। মুলতবি প্রস্তাবের দাবির পক্ষে সওয়াল করতে গিয়ে রাজ্যসভায় তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েন বলেন, সংসদের নিয়মেই রয়েছে যে কোনও জরুরি বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন হলে সংসদের সমস্ত আলোচনাকে মুলতবি রেখে তা করা যেতে পারে।

https://twitter.com/derekobrienmp/status/1681933843903774721

এই দাবি শুনে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড় বলেন, সরকার মণিপুর পরিস্থিতি (Manipur Horror) নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু ডেরেক বলেন, শুধু আলোচনার জন্য প্রস্তুত বললে হবে না, প্রধানমন্ত্রী এই বিতর্ক শুরু না করলে কিছুই করতে দেওয়া হবে না। এ ব্যাপারে কোনও আপস করবে না তৃণমূল। কংগ্রেসও একই অবস্থানের কথা জানিয়েছে।

https://twitter.com/timesofindia/status/1681940240863473665

মণিপুরে গত তিন মাস ধরে লাগাতার জাতি দাঙ্গার ঘটনা চলছে। তাতে হতাহতের সংখ্যা অগুনতি। শুধু তা নয়, মহিলা ও শিশুরাও বিপন্ন। এরই মধ্যে বুধবার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানো হচ্ছে (manipur video)। তার পর তাঁদের গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এতেই গোটা দেশে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে।

মণিপুর (manipur news) নিয়ে এতদিন চুপ ছিলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। কিন্তু ভাইরাল ভিডিও নিয়ে গণরোষ আছড়ে পড়ায় বৃহস্পতিবার সকালে সংসদ ভবনে ঢোকার সময়ে সাংবাদিকদের তিনি বলেন, মণিপুরের ঘটনা সভ্য সমাজের লজ্জা। সেই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মহিলা ও শিশুরদের সুরক্ষার জন্য সব মুখ্যমন্ত্রীকে কঠোর ভাবে আইনশৃঙ্খলা কায়েম রাখার আবেদন জানাচ্ছি, তা সে ছত্তীসগড় বা রাজস্থান হোক কিংবা মণিপুর (Manipur Violence)।
https://twitter.com/Jairam_Ramesh/status/1681914135796420608

প্রধানমন্ত্রীর এ কথায় আরও চটেছে কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, এর মধ্যেও প্রধানমন্ত্রী রাজনীতি করছেন। মণিপুরের কথা বলতে গিয়ে দুটো কংগ্রেস শাসিত রাজ্যের কথা বলেছেন। আরে কংগ্রেস শাসিত রাজ্যে এরকম ঘটনা ঘটলে ২৪ ঘণ্টার মধ্যে দুষ্কতীদের গ্রেফতার করা হয়। মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে ঘোরানোর ঘটনা ঘটেছে ৪ মে। তার ১৫ দিন পর এফআইআর হয়েছে। এখনও গ্রেফতার হয়নি। দিল্লিতে সরকার ওই ঘটনার কথা বুধবার পর্যন্ত জানত না। সুতরাং মণিপুর নিয়ে এবার সংসদে মুখ খুলতেই হবে প্রধানমন্ত্রীকে।

সরকার পদক্ষেপ না করলে আমরাই করব! মণিপুরের ঘটনা নিয়ে এবার কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের


```