Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রাথমিকের টেটের ফল প্রকাশ কবে? জানাল পর্ষদ

গতবছরের প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার রেজাল্টের দিনক্ষণ নিয়ে জানাল প্রাথমিক শিক্ষক পর্ষদ।

প্রাথমিকের টেটের ফল প্রকাশ কবে? জানাল পর্ষদ

টেট পরীক্ষার রেজাল্টের দিনক্ষণ নিয়ে জানাল পর্ষদ (প্রতীকী ছবি)

শেষ আপডেট: 11 June 2024 16:06

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ৬২ দিনের মধ্যেই ২০২২ সালের প্রাথমিক টেটের ফল প্রকাশ করা হয়েছিল। কিন্তু ২০২৩ সালের পরীক্ষার পর কেটে গেছে প্রায় ৬ মাস। কবে টেটের রেজাল্ট বেরোবে তা নিয়ে ধন্দে ছিলেন পরীক্ষার্থীরা। অবশেষে গতবছরের প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার রেজাল্টের দিনক্ষণ নিয়ে জানাল প্রাথমিক শিক্ষক পর্ষদ।

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রের খবর, আগামী জুলাই মাসের শুরুতেই প্রাথমিক টেটের ফলাফল প্রকাশিত হতে পারে। আপাতত 'ফাইনাল অ্যানসার কি' বা চূড়ান্ত উত্তরপত্র তৈরির কাজ চলছে। 'প্রভিশনাল অ্যানসার কি' প্রকাশিত হওয়ার পরে যে যে প্রশ্নের উত্তর নিয়ে প্রার্থীরা ভিন্নমত প্রকাশ করেছেন, সেগুলি খতিয়ে দেখছে পর্ষদ। এরপর চূড়ান্ত উত্তরপত্র তৈরি করা হবে। আর সেই প্রক্রিয়া শেষ হলেই আগামী মাসের মধ্যে প্রাথমিক টেটের ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। 

লোকসভা নির্বাচনের আগেই প্রাথমিক টেটের ফলাফল প্রকাশ করে দেওয়া হবে, একটা সময়ে এই জল্পনা শুরু হয়েছিল। কিন্তু বাস্তবে তা হয়নি। আপাতত আড়াই মাসের ভোট পর্বের পর জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রাথমিক টেট পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে।

এব্যাপারে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, প্রভিশনাল অ্যানসার কি'-র চ্যালেঞ্জের প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। এবার তা খতিয়ে দেখবে বিশেষজ্ঞ কমিটি। সেইসঙ্গে ফলাফল সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরেই ফল প্রকাশিত হবে।

 প্রাথমিক শিক্ষা পর্ষদের দায়িত্ব নেওয়ার পর বছরে দু’বার টেট পরীক্ষা নেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন পর্ষদে সভাপতি গৌতম পাল। গত বছর ২৪ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল। প্রায় ২ লক্ষ ৭২ হাজার পরীক্ষার্থী সংশ্লিষ্ট পরীক্ষা দিয়েছিলেন। তাৎপর্যপূর্ণভাবে ‌২০২২ সালের পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ছয় লক্ষেরও বেশি।


```