Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি গেছে! পর্ষদ কী ভাবছে, জানতে চান চাকরিহারা শিক্ষকরা

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের (Primary Teachers) চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে। যা নিয়ে তোলপাড় পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। শিক্ষামহলের অনেকের মতেই একসঙ্গে এতজন

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি গেছে! পর্ষদ কী ভাবছে, জানতে চান চাকরিহারা শিক্ষকরা

শেষ আপডেট: 13 May 2023 13:26

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের (Primary Teachers) চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে। যা নিয়ে তোলপাড় পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। শিক্ষামহলের অনেকের মতেই একসঙ্গে এতজনের চাকরি বাতিল হয়ে গেলে শিক্ষাব্যবস্থায় বড় প্রভাব পড়তে পারে। এমন পরিস্থিতিতে চাকরি বাতিল হওয়া শিক্ষকদের একাংশ গেলেন পর্ষদ (Primary Education Board) সভাপতির সঙ্গে দেখা করতে।

শুক্রবারই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন, 'যাঁদের চাকরি গিয়েছে তাঁরা এখনও পর্ষদের অধীন। এই অবস্থায় পর্ষদ কখনওই দায় এড়াবে না। আমরা আইনি পরামর্শ নিচ্ছি। দরকারে উচ্চতর আদালতে যাব।’ তারপরই শনিবার দেখা গেল চাকরি বাতিল হওয়া শিক্ষকদের একাংশ পৌঁছে যান এপিসি ভবনের সামনে।

শনিবার সকাল থেকেই দেখা যায় পর্ষদ ভবনের সামনে ভিড় বাড়তে থাকে প্রাথমিক শিক্ষকদের। ভবিষ্যতে তাঁদের চাকরি থাকবে কিনা, তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন তাঁরা। তাঁদের বক্তব্য, এ বিষয়ে বোর্ডের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা জানাতে চান তাঁরা। এমনকী পর্ষদ সভাপতির সঙ্গে দেখাও করতে চান বলে দাবি করেন প্রাথমিক শিক্ষকরা।

যদিও হাইকোর্টের নির্দেশের পরই পর্ষদ সভাপতি বোর্ডের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেছিলেন, এনসিইটির নিয়ম মেনেই সমস্ত নিয়োগ হয়েছিল। পূর্ণাঙ্গ রায় আসার পর আমরা যাবতীয় আইনি পরামর্শ করব।’ এখন দেখার পর্ষদ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় কি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।

পার্থ-মানিক প্রাথমিকে চাকরি বিক্রি করেছেন দালালদের মাধ্যমে! রায়ে কী কী লিখলেন বিচারপতি


```