.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 5 November 2024 15:38
দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করল পর্ষদ। সূত্রের খবর, রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে বর্তমানে কত শূন্য পদ রয়েছে, তা জানতে চেয়ে প্রতিটি স্কুলকে চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ৷
জানা যাচ্ছে, ডিসেম্বরের মধ্যেই এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ২০২২ সালের পাশাপাশি ২০২৩ সালের টেট উত্তীর্ণরাও এই পরীক্ষায় অংশ নিতে পারবেন।
২০২২ ও ২০২৩ সালে টেট পরীক্ষা হলেও উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের এখনও নিয়োগ করেনি পর্ষদ। ফলে ওই নিয়োগের আগে নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে কিনা, তা নিয়ে বিভিন্ন মহলে ধন্দ ছিল। এমনকী কালী পুজোর মুখে পর্ষদ সূত্রে এও জানানো হয়েছিল যে, চলতি বছরে প্রাথমিক টেট হওয়ার সম্ভাবনা কম।
তবে পুজো মিটতেই পর্ষদের তরফে স্কুলে স্কুলে শিক্ষকদের শূন্য পদ জানতে চেয়ে চিঠি দেওয়ায় চাকরি প্রার্থীদের মধ্যে খুশির হাওয়া। ইতিমধ্যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন।