Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাতাসে বিষ: দিল্লিতে কাল থেকে বন্ধ প্রাইমারি স্কুল, গাড়ির জোড়-বিজোড় ব্যবস্থা ফেরানোর ভাবনা

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির (Delhi) বায়ু দূষণ (air pollution) বিপজ্জনক স্তরে পৌঁছে গিয়েছে। বিশেষজ্ঞের কথায়, রাজধানীর বাতাস বিষাক্ত। এই পরিস্থিতিতে আগামীকাল শনিবার থেকে দিল্লিতে প্রাইমারি স্কুল (Primary school) অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাতাসে বিষ: দিল্লিতে কাল থেকে বন্ধ প্রাইমারি স্কুল, গাড়ির জোড়-বিজোড় ব্যবস্থা ফেরানোর ভাবনা

শেষ আপডেট: 4 November 2022 08:56

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির (Delhi) বায়ু দূষণ (air pollution) বিপজ্জনক স্তরে পৌঁছে গিয়েছে। বিশেষজ্ঞের কথায়, রাজধানীর বাতাস বিষাক্ত।

এই পরিস্থিতিতে আগামীকাল শনিবার থেকে দিল্লিতে প্রাইমারি স্কুল (Primary school) অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ জানিয়েছেন, সরকারি, বেসরকারি, সব প্রাইমারি স্কুলই আপাতত বন্ধ রাখা হবে। তাঁর কথায়, বাচ্চাদের বাড়ির বাইরে বের না করাই ভাল।

এদিকে, বায়ু দূষণ আটকাতে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে জনস্বার্থ মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। ৯ নভেম্বর সর্বোচ্চ আদালত ওই মামলা শুনবে।

কেজরিওয়াল আজ বলেন, দূষণ কমাতে ফের গাড়ির (car) জোড়-বিজোড় ব্যবস্থা (even-odd system) ফেরানোর ভাবনাচিন্তা শুরু হয়েছে। আগেরবার এই ব্যবস্থার সুফল মিলেছিল।

জোড়-বিজোড় ব্যবস্থায় জোড় ও বিজোড় সংখ্যার গাড়ি চলাচল একদিন অন্তর বন্ধ রাখা হয়। দিল্লির বাইরে থেকে আসা যাওয়া করা গাড়ির ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ হবে।

সায়গলকে তিহার জেলে পাঠাল দিল্লির কোর্ট, অনুব্রতর মেয়েকে আজকেও জেরা করছে ইডি


```