Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ, ৯৫৩৩ জনের নিয়োগ হবে এক সপ্তাহের মধ্যে

বিগত কিছু সময় ধরে এই নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।

প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ, ৯৫৩৩ জনের নিয়োগ হবে এক সপ্তাহের মধ্যে

শেষ আপডেট: 31 January 2024 22:26

দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালে প্রাথমিকে নিয়োগের জন্য যে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল বুধবার তার মেধাতালিকা প্রকাশ পেয়েছে। জানা গেছে, আগামী ১ সপ্তাহের মধ্যে নিয়োগ হবে ৯,৫৩৩ জনের।  

বিগত কিছু সময় ধরে এই নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। পাঁচ বছর পর ২০২২ সালে টেট পরীক্ষা হওয়ায় চাকরিপ্রার্থীরা আশা করেছিলেন ভাল কিছুর। সেই খবর এল বুধবার। অবশেষে প্রকাশ পেল সেই পরীক্ষার মেধাতালিকা। 

১১ হাজার ৭৬৫টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০২২ সালে। গত ডিসেম্বরে টেট পরীক্ষার পরে এই নিয়োগের প্যানেল নিয়ে আইনি জটিলতা তৈরি হয়। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। তবে শেষমেষ সেই মামলায় স্থগিতাদেশ উঠে যাওয়া স্বস্তি মিলল। 

মঙ্গলবার সু্প্রিম কোর্ট এই সংক্রান্ত মামলায় রায় দিয়ে জানিয়েছিল, ২০২০ সালের আগে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত এবং টেট উত্তীর্ণ ৯ হাজার ৫৩৩ জনের নামের তালিকা প্রকাশ করা হবে এবং তাদের দেওয়া হবে নিয়োগপত্রও। 


```