Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেধাতালিকা প্রকাশের পর প্রাথমিকে নিয়োগ শুরু করল পর্ষদ , ৯৫৩৩ জন পাবেন নিয়োগপত্র

ইতিমধ্যে প্রত্যেক জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মর্মে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জেলায় জেলায় পাঠানো হয়েছে চিঠি। 

মেধাতালিকা প্রকাশের পর প্রাথমিকে নিয়োগ শুরু করল পর্ষদ , ৯৫৩৩ জন পাবেন নিয়োগপত্র

শেষ আপডেট: 4 February 2024 20:07

দ্য ওয়াল ব্যুরো: গত ৩১ জানুয়ারি প্রকাশিত হয়েছে প্রাথমিকের মেধাতালিকা। পর্ষদের তরফে বলা হয়েছিল, এক সপ্তাহের মধ্যে ৯,৫৩৩ জনের নিয়োগ হবে। আর চার দিনের মধ্যেই শুরু হল সেই নিয়োগ প্রক্রিয়া। ইতিমধ্যে প্রত্যেক জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মর্মে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জেলায় জেলায় পাঠানো হয়েছে চিঠি। 

বিগত দিনে শিক্ষক নিয়োগে বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে। বিভিন্ন আইনি জটিলতায় আটকে গিয়েছে প্রাথমিক শিক্ষকদের নিয়োগও। তাই আইনি জট থেকে বাঁচতে সুপ্রিম কোর্টের নির্দেশ সহ নিয়োগপত্র ইস্যু করার নির্দেশ দিয়েছে পর্ষদ। ৯,৫৩৩ জনকে জেলাভিত্তিক নিয়োপত্র দেবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ বা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। গতকাল ৩ ফেব্রুয়ারি পর্ষদের এই নির্দেশিকা পৌঁছে গিয়েছে। 

২০২২ সালে ১১,৭৬৫ শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ডিসেম্বরে টেট পরীক্ষার পরে এই নিয়োগের প্যানেল নিয়ে আইনি জটিলতা তৈরি হয়। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। তবে শেষমেষ সেই মামলায় স্থগিতাদেশ উঠে যাওয়া স্বস্তি মেলে প্রার্থীদের। 

সু্প্রিম কোর্ট এই সংক্রান্ত মামলায় রায়ে জানিয়েছিল, ২০২০ সালের আগে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত এবং টেট উত্তীর্ণ ৯৫৩৩ জনের নামের তালিকা প্রকাশ করা হবে এবং তাদের নিয়োগপত্রও দেওয়া হবে। সেই অনুযায়ী গত ৩১ জানুয়ারি ৯,৫৩৩ জনের মেধা তালিকা প্রকাশ করে পর্ষদ। এবার তাঁদেরই নিয়োগপত্র দেওয়া শুরু হয়েছে। 


```