Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অক্টোবরে হলফনামা জমা দেওয়ার কথা ছিল, এখনও সময় চাইছেন? বিচারপতির প্রশ্নের মুখে পর্ষদ

বিচারপতির পর্যবেক্ষণ, “যাঁরা অপেক্ষা করছেন তাঁরা বেকার। এই সব কারণে তাঁদের জীবন থেকে রোজ একদিন করে নষ্ট হচ্ছে।”

অক্টোবরে হলফনামা জমা দেওয়ার কথা ছিল, এখনও সময় চাইছেন? বিচারপতির প্রশ্নের মুখে পর্ষদ

শেষ আপডেট: 30 November 2023 18:06

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ মামলায় ফের আদালতের প্রশ্নের মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৬ সালের প্রাথমিকের নিয়োগ মামলায় গত অক্টোবরে আদালতে হলফ নামা জমা দেওয়ার কথা ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের। নভেম্বরের শেষ দিনেও এ ব্যাপারে আদালতে হলফনামা পেশ করা হয়নি। যা নিয়ে বৃহস্পতিবার আদালতের প্রশ্নের মুখে পড়তে হল পর্ষদের আইনজীবীকে।

সম্প্রতি নিয়োগ সংক্রান্ত সব মামলা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ফেরৎ পাঠিয়েছে শীর্ষ আদালত। এরপরই ২০১৬ সালের নিয়োগ মামলা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে স্থানান্তর করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।  বৃহস্পতিবার ওই মামলার শুনানিতে হলফনামা জমা দেওয়ার জন্য আরও সময় চাওয়া হয় পর্ষদের তরফে।

এরপরই বিচারপতি সিনহা পর্ষদের কাছে জানতে চান, “অক্টোবরে হলফনামা দেওয়ার কথা বলা হয়। এখনও বোর্ড সময় চাইছে?” বিচারপতির পর্যবেক্ষণ, “যাঁরা অপেক্ষা করছেন তাঁরা বেকার। এই সব কারণে তাঁদের জীবন থেকে রোজ একদিন করে নষ্ট হচ্ছে।”

মামলাকারীদের তরফে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, ফিরদৌস শামিম এদিন আদালতে বলেন, “পর্ষদ কোনও প্যানেল প্রকাশ করেনি। যদিও পর্ষদের তরফে জানানো হয় যে তাঁরা প্যানেল প্রকাশ করছে। ৯৯৪ প্রার্থী নিয়োগ হয়। যেটি নিয়োগ সংখ্যার চাইতে বেশি। ফলে ৯৪ বাদ দিলেও আর কোন শূন্যপদ নেই।”

এরপরই পর্ষদের উদ্দেশে বিচারপতি জানতে চান, “যাদের বেআইনি নিয়োগ হয়েছে তাঁদের বিরুদ্ধে কী পদক্ষেপ নিয়েছেন?” পর্ষদের তরফে সময় চাওয়া হয়। এরপরই ৭ ডিসেম্বরের মধ্যে রুল অনুযায়ী পর্ষদকে সঠিক প্যানেলের হলফনামা আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ১২ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।


```