দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার বিজেপির প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম অটলবিহারী বাজপেয়ীর প্রথম মৃত্যুদিন। তাঁর স্মরণে যে সৌধ নির্মাণ করা হয়েছে, সেখানে এদিন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে স্মরণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। তাঁদের সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডা ও আরও অনেকে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাজপেয়ী স্মরণে এদিন টুইট করেন। এই প্রসঙ্গে তিনি তোলেন কাশ্মীরের কথা। তিনি লিখেছেন, বন্দুক দিয়ে কোনও সমস্যার সমাধান হয় না। ইনসানিয়ত, জামহুরিয়ত ও কাশ্মীরিয়ত, এই তনটি নীতি দিয়ে সমস্যার সমাধান হতে পারে।
https://twitter.com/MamataOfficial/status/1162175140177670145
গতবছর ১৬ অগাস্ট দিল্লির এইমসে বাজপেয়ীর মৃত্যু হয়। তাঁর বয়স ছিল ৯৩। এদিন বাজপেয়ীর স্মরণে যে অনুষ্ঠান হয়, সেখানে উপস্থিত ছিলেন তাঁর কন্যা নমিতা কাউল ভট্টাচার্য ও নাতনি নীহারিকা।
১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাজপেয়ী ছিলে এনডিএ-র নেতা। বিজেপির তরফে তিনি প্রথম প্রধানমন্ত্রী হন। তাঁর জন্মদিন ২৫ ডিসেম্বর। ওই দিনটি বিজেপি 'সুশাসন দিবস' হিসাবে পালন করে। ২০১৪ সালে তাঁকে ভারতরত্ন দেওয়া হয়।