Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রামমন্দিরের জন্য অনুদান সংগ্রহ শুরু, রাষ্ট্রপতি দিলেন পাঁচ লক্ষ টাকা

দ্য ওয়াল ব্যুরো : অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য শুক্রবার ৫ লক্ষ ১০০ টাকা দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সহ সভাপতি গোবিন্দ দেব গিরিজি মহারাজ এদিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। তাঁর সঙ্গে ছিলেন বিশ

রামমন্দিরের জন্য অনুদান সংগ্রহ শুরু, রাষ্ট্রপতি দিলেন পাঁচ লক্ষ টাকা

শেষ আপডেট: 15 January 2021 09:25

দ্য ওয়াল ব্যুরো : অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য শুক্রবার ৫ লক্ষ ১০০ টাকা দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সহ সভাপতি গোবিন্দ দেব গিরিজি মহারাজ এদিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। তাঁর সঙ্গে ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার, মন্দির নির্মাণ কমিটির প্রধান নৃপেন্দ্র মিশ্র এবং আরএসএস নেতা কুলভূষণ আহুজা। শুক্রবার রামমন্দির নির্মাণের জন্য দেশ জুড়ে অনুদান সংগ্রহ শুরু হয়েছে। তা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন পাটনায় সমর্পণ নিধি সংগ্রহ অভিযোন শুরু করেন বিজেপি নেতা সুশীল মোদী। তিনি বলেন, "আশা করি বিহারের প্রত্যেক হিন্দু পরিবার একটি সুন্দর মন্দির নির্মাণের জন্য অনুদান দেবে। আমি নিশ্চিত, মন্দির গড়তে যে অর্থ প্রয়োজন, তা জনগণের থেকেই পাওয়া যাবে।" সুশীল মোদীকে প্রশ্ন করা হয়, বিহারের অন্যান্য অঞ্চলেও কি অনুদান সংগ্রহ করা হবে? তিনি বলেন, নিশ্চয়। পরে তিনি বলেন, "যদি মসজিদ তৈরি করা হত, তাহলে আশা করা হত যে, মুসলমানরা অনুদান সংগ্রহ করবেন। এক্ষেত্রে যেহেতু ভগবান রামচন্দ্রের মন্দির তৈরি হচ্ছে, তাই হিন্দুদেরই দায়িত্ব নিতে হবে।" বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা ১০, ১০০ এবং ১০০০ টাকার কুপনে হিন্দু পরিবার থেকে চাঁদা চাইছেন। ট্রাস্ট স্থির করেছে, সরকার, কোনও বিদেশি সংস্থা অথবা কর্পোরেট সংস্থার থেকে অনুদান নেওয়া হবে না। গত বছর স্বামী গোবিন্দদেব গিরিজি মহারাজ জানিয়েছিলেন, মন্দির নির্মাণে কমবেশি ১১০০ কোটি টাকা খরচ হবে। মূল মন্দিরটি নির্মাণ করতে খরচ হবে ৩০০-৪০০ কোটি টাকা। তিনি বলেছিলেন, এটা প্রাথমিক এস্টিমেট। এর চেয়ে খরচ বাড়তেও পারে। আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে মন্দির নির্মাণের কাজ শেষ করার কথা। কারা মন্দির নির্মাণে মুখ্য ভূমিকা নিচ্ছেন তাও জানিয়েছেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সহ সভাপতি গিরিজি। তিনি বলেন, বম্বে, দিল্লি, মাদ্রাজ ও গুয়াহাটি আইআইটি-র বিশেষজ্ঞরা তদারকি করছেন। সঙ্গে রয়েছেন, সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, রুরকির বিশেষজ্ঞরা এবং লার্সেন এন্ড টুব্রো ও টাটা গোষ্ঠীর উচ্চপদস্থ ইঞ্জিনিয়ররা। ২০১৯ সালের ৯ নভেম্বর ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের সাংবিধানিক বেঞ্চ। তারপর ট্রাস্ট তৈরি করে জমি হস্তান্তরের আইনি প্রক্রিয়া সারতে সারতেই করোনা হানা দেয়। ফলে রামনবমীতে কোনও জাঁকজমক হয়নি মন্দির নগরীতে। শেষমেশ গত বছরের ৫ অগস্ট বিধি মেনে রামমন্দিরের ভিত পুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

```