Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

মণিপুরে রাষ্ট্রপতি শাসন! দাবি বিবেচনায় ১৫ দিনের হিংসা বিরতির প্রস্তাব শাহের

দ্য ওয়াল ব্যুরো: মণিপুরে রাষ্ট্রপতি শাসন চায় (Presidential rule in Manipur) আন্দোলনরত কুকি জনগোষ্ঠী এবং সুশীল সমাজের একাংশ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে তাঁরা পার্বত্য মণিপুরের জন্য স্বশাসিত শাসন ব্যবস্থা চালুর দাবিও করেছেন।

মণিপুরে রাষ্ট্রপতি শাসন! দাবি বিবেচনায় ১৫ দিনের হিংসা বিরতির প্রস্তাব শাহের

শেষ আপডেট: 31 May 2023 07:24

দ্য ওয়াল ব্যুরো: মণিপুরে রাষ্ট্রপতি শাসন চায় (Presidential rule in Manipur) আন্দোলনরত কুকি জনগোষ্ঠী এবং সুশীল সমাজের একাংশ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে তাঁরা পার্বত্য মণিপুরের জন্য স্বশাসিত শাসন ব্যবস্থা চালুর দাবিও করেছেন।

অমিত শাহ (Amit Shah) চারদিনের সফরে সোমবার দাঙ্গা বিধ্বস্ত ওই রাজ্যে গিয়েছেন। দুদিন ধরে বিবাদমান গোষ্ঠীগুলির সঙ্গে বৈঠক করেন তিনি। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের প্রতি কুকিদের অনাস্থার কথা জানা থাকায় তিনি ওই সম্প্রদায়ের সঙ্গে দীর্ঘ সময় পৃথক বৈঠকও করেন। সেই বৈঠকেই স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, বীরেন সিংহকে গদিতে রেখে অশান্তি বন্ধ করা কঠিন।

ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেশের সেনাধ্যক্ষর মণিপুর (Manipur) পরিস্থিতি নিয়ে মতবিরোধ সামনে চলে আসায় প্রশাসন চাপে পড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী নাম না করে কুকিদের সন্ত্রাসবাদী জঙ্গি বলে অভিহিত করেছেন। অন্যদিকে, সেনাধ্যক্ষ সাফ বলেছেন, চলতি অশান্তিকে কোনও অবস্থাতেই দেশ বিরোধী অভ্যুত্থান বলা চলে না।

শুধু মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যই নয়, মণিপুরের চলতি অশান্তির মূলে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে শাসক দল বিজেপিতেও (BJP) অসন্তোষ আছে। তিনি নিজে সংখ্যাগুরু মৈতেই সম্প্রদায়ের লোক। গোলমাল চলছে মৈইতেইদের সঙ্গে কুকিদের। জনজাতিগুলির অভিযোগ, পুলিশ প্রশাসন পুরোপুরি মৈতেইদের হয়ে কাজ করছে।

এদিকে, পার্বত্য মণিপুরের (Presidential rule in Manipur) জন্য পৃথক প্রশাসনের পুরনো দাবিও তুলেছে কুকিদের বিভিন্ন সংগঠন।

অমিত শাহের কাছে তাদের প্রস্তাব, এখনই শান্তি ফেরানোর একটি উপায় হতে পারে পৃথক প্রশাসন। এছাড়া চলতি গোলমালের সিবিআই তদন্ত দাবি করে কুকিদের সংগঠনগুলি দাবি করেছে, সেই তদন্তে রাজ্য প্রশাসন নাক গলাতে পারবে না।

জানা গিয়েছে, এই সব শর্তের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী কথা দেন তিনি সব দাবিই বিবেচনা করবেন। তবে আপাতত ১৫ দিন হিংসা থেকে দূরে থাকতে হবে সব গোষ্ঠীকে।

শাহের বৃহস্পতিবার দিল্লি ফিরে যাওয়ার কথা। তার আগে আন্দোলনকারীরা হিংসা বিরতির প্রতিশ্রুতি দেয় কিনা এবং প্রতিশ্রুতি মতো ১৫ দিন রাজ্য শান্ত থাকে কিনা সেদিকেই লক্ষ্য রাখছেন পর্যবেক্ষকরা।

মণিপুর নিয়ে মুখ্যমন্ত্রী-সেনাধ্যক্ষ ভিন্ন মত, অমিতের বৈঠকে বিজেপি নেতা কেন, প্রশ্ন তৃণমূলের


```