Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মুলায়ম-নিশীথের ভোটে ভুল, আবার দিতে হল ব্যালট

দ্য ওয়াল ব্যুরো: দেশের ১৬তম রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election) জন্য আজ সকাল ১০টা থেকে ভোট নেওয়া হয়েছে। সংসদ ভবন ছাড়াও ভোটগ্রহণ করা হয়েছে রাজ্যগুলির বিধানসভা ভবনে। একদিকে এনডিএ-র দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu), অন্যদিকে বির

মুলায়ম-নিশীথের ভোটে ভুল, আবার দিতে হল ব্যালট

শেষ আপডেট: 18 July 2022 13:04

দ্য ওয়াল ব্যুরো: দেশের ১৬তম রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election) জন্য আজ সকাল ১০টা থেকে ভোট নেওয়া হয়েছে। সংসদ ভবন ছাড়াও ভোটগ্রহণ করা হয়েছে রাজ্যগুলির বিধানসভা ভবনে। একদিকে এনডিএ-র দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu), অন্যদিকে বিরোধীদের প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা (Yashwant Sinha)। যিনি সদ্য তৃণমূল ছেড়েছেন।

এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম চেষ্টায় ভোট দিতে পারলেন না বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদব। নিয়মানুসারে, দ্বিতীয়বার ব্যালটের ব্যবস্থা করা হয় তাঁদের জন্য।

মুলায়ম সিং যাদব হুইলচেয়ারে করে এসেছিলেন সংসদে। কিন্তু প্রথম চেষ্টাতে ভোট দিতে পারেননি তিনি। আবার নিশীথ প্রামাণিকও প্রথম চেষ্টায় সঠিকভাবে ভোট দিতে পারেননি। নিয়ম অনুসারে, দ্বিতীয়বার ভোট দেওয়ার দাবি জানান তাঁরা।

আজ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও হুইলচেয়ারে বসে পোলিং অফিসারদের সাহায্য নিয়ে ভোট দিয়েছেন।  

গুজরাত থেকে নির্বাচিত কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অমি ইয়াগনিক ছিলেন পোলিং এজেন্ট, আর বিজেপির তরফ থেকে প্রবীণ নেতা গজেন্দ্র সিং শেখাওয়াতকে দেওয়া হয়েছিল সেই দায়িত্ব।

সংসদের সদস্য এবং বিধায়কদের জন্য রাষ্ট্রপতি প্রার্থী  নির্বাচন করতে প্রতিটি ব্যালট বাক্সে চারটি খাপ তৈরি করা হয়েছিল। সাংসদদের দেওয়া হয়েছে সবুজ ব্যালট পেপার এবং বিধায়কদের গোলাপী।

২১শে জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা।

আমি কর্মঠ লোক, রাজ্যপাল করতে চাইলে হব: শিশির অধিকারী


```